Numbers 8:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তাদের আমায় দেওয়া হয়েছে, বনি-ইসরাইলদের মধ্য থেকে তাদেরকে আমার উদ্দেশে দেওয়া হয়েছে; আমি যাবতীয় গর্ভ উন্মোচকের, সমস্ত বনি-ইসরাইলের প্রথমজাতদের পরিবর্তে তাদেরকে আমার জন্য গ্রহণ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীদের মধ্যে শুধু তারাই সম্পূর্ণরূপে আমাকে দত্ত হবে। আমি প্রথমজাতদের, প্রত্যেক ইস্রায়েলী স্ত্রীর প্রথম পুরুষ-সন্তানের পরিবর্তে তাদের নিজস্ব স্বত্ব বলে গ্রহণ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাহারা দত্ত হইয়াছে, ইস্রায়েল-সন্তানগণের মধ্য হইতে তাহারা আমার উদ্দেশে দত্ত হইয়াছে; আমি যাবতীয় গর্ভ উন্মোচকের, সমস্ত ইস্রায়েল-সন্তানের প্রথমজাতদের পরিবর্ত্তে তাহাদিগকে আপনার জন্য গ্রহণ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাহারা দত্ত হইয়াছে, ইস্রায়েল-সন্তানগণের মধ্য হইতে তাহারা আমার উদ্দেশে দত্ত হইয়াছে; আমি যাবতীয় গর্ভ উন্মোচকের, সমস্ত ইস্রায়েল-সন্তানের প্রথমজাতদের পরিবর্তে তাহাদিগকে আপনার জন্য গ্রহণ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমস্ত ইস্রায়েলীয়দের মধ্য থেকে এরাই সম্পূর্ণভাবে আমার, আর কারও নয়। প্রত্যেক ইস্রায়েলীয় স্ত্রীলোকের প্রথম পুরুষ সন্তানের বদলে আমি লেবীয়দের আমার নিজের করে নিচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমস্ত বনি-ইসরাইলদের মধ্য থেকে এরাই সম্পূর্ণভাবে আমার, আর কারও নয়। প্রত্যেক ইসরাইলীয় স্ত্রীলোকের প্রথম পুরুষ সন্তানের বদলে আমি লেবীয়দের আমার নিজের করে নিচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল জাতির মধ্য থেকে তারাই সম্পূর্ণভাবে আমার উদ্দেশে নিবেদিত হয়েছে। গর্ভের প্রথম ফল, ইসরায়েলীদের জ্যৈষ্ঠ সন্তানদের পরিবর্তে আমি তাদেরই নিজস্বরূপে গ্রহণ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয় লোকরা লেবীয়র গোষ্ঠীভুক্ত লোকদের আমার কাছে দিয়ে দেবে| তারা আমার হবে| অতীতে আমি প্রত্যেক ইস্রায়েলীয় পরিবারকে তাদের প্রথমজাত পুত্র আমাকে দিয়ে দিতে বলেছিলাম| কিন্তু এখন আমি ইস্রায়েলের অন্যান্য পরিবারের প্রথমজাত পুত্রদের পরিবর্তে লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের নিচ্ছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ইস্রায়েল সন্তানদের মধ্যে থেকে তারা সম্পূর্ণ ভাবে আমার; আমি সমস্ত গর্ভজাত, সমস্ত ইস্রায়েল সন্তানদের প্রথমজাতদের পরিবর্তে তাদেরকে নিজের জন্য গ্রহণ করেছি।