Numbers 8:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মানুষ হোক কিংবা পশু হোক, বনি-ইসরাইলদের সমস্ত প্রথমজাত আমার; যে দিনে আমি মিসর দেশের সমস্ত প্রথমজাতকে আঘাত করেছিলাম, সেই দিনে আমার জন্য তাদেরকে পবিত্র করেছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানুষ অথবা পশু, ইস্রায়েলের সমস্ত প্রথমজাত পুরুষ আমার। মিশরে যখন আমি সমস্ত প্রথমজাত প্রাণীকে নিধন করি, আমি তাদের নিজের জন্য স্বতন্ত্র করে রেখেছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা মনুষ্য হউক কিম্বা পশু হউক, ইস্রায়েল-সন্তানগণের সমস্ত প্রথমজাত আমার; যে দিবসে আমি মিসর দেশের সমস্ত প্রথমজাতকে আঘাত করিয়াছিলাম, সেই দিবসে আপনার নিমিত্তে তাহাদিগকে পবিত্র করিয়াছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা মনুষ্য হউক কিম্বা পশু হউক, ইস্রায়েল-সন্তানগণের সমস্ত প্রথমজাত আমার; যে দিবসে আমি মিসর দেশের সমস্ত প্রথমজাতকে আঘাত করিয়াছিলাম, সেই দিবসে আপনার নিমিত্তে তাহাদিগকে পবিত্র করিয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথমে জন্মেছে এমন প্রত্যেকটি ইস্রায়েলীয় পুরুষ সন্তান আমার- সে মানুষেরই হোক বা পশুরই হোক। মিসরীয়দের প্রথম পুরুষ সন্তান মেরে ফেলবার সময় আমি ইস্রায়েলীয়দের প্রথম পুরুষ সন্তান আমার জন্য আলাদা করে রেখেছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথমে জন্মেছে এমন প্রত্যেকটি ইসরাইলীয় পুরুষ সন্তান আমার- সে মানুষেরই হোক বা পশুরই হোক। মিসরীয়দের প্রথম পুরুষ সন্তান মেরে ফেলবার সময় আমি বনি-ইসরাইলদের প্রথম পুরুষ সন্তান আমার জন্য পবিত্র করে রেখেছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ মানুষ বা পশু ইসরায়েলীদের সব কিছুই গর্ভের প্রথম সন্তান আমার প্রাপ্য। যেদিন আমি মিশরের সমস্ত প্রথম গর্ভের সন্তানদের সংহার করেছিলাম সেই দিনই আমি নিজের জন্য তাদের পৃথক ও পবিত্র করেছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের প্রত্যেক পুংলিঙ্গধারী প্রথমজাত আমার| সেটি মানুষ হোক্্ অথবা পশু, তাতে কিছু যায় আসে না, সেটি আমারই| কারণ যেদিন আমি মিশরের সমস্ত প্রথমজাত পুত্র এবং পশুদের হত্যা করেছিলাম, আমি আমার জন্য প্রথমজাত পুত্রদের বাছাই করেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষ কিংবা পশু উভয়েই, ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাত আমার; যে দিনের আমি মিশর দেশের সমস্ত প্রথমজাতকে আঘাত করেছিলাম, সেই দিনের নিজের জন্য তাদেরকে পবিত্র করেছিলাম।