Numbers 8:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা, হারুন ও বনি-ইসরাইলদের সমস্ত দল লেবীয়দের প্রতি সেরকম করলো; মাবুদ লেবীয়দের বিষয়ে মূসাকে যে সমস্ত হুকুম করেছিলেন, সেই অনুসারে বনি-ইসরাইল তাদের প্রতি করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি, হারোণ এবং সমস্ত ইস্রায়েল সম্প্রদায়, লেবীয় গোষ্ঠীকে নিয়ে সেরকম করলেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি, হারোণ ও ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলী লেবীয়দের প্রতি তদ্রূপ করিল; সদাপ্রভু লেবীয়দের বিষয়ে মোশিকে যে সমস্ত আদেশ করিয়াছিলেন, তদনুসারে ইস্রায়েল-সন্তানগণ তাহাদের প্রতি করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি, হারোণ ও ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলী লেবীয়দের প্রতি তদ্রূপ করিল; সদাপ্রভু লেবীয়দের বিষয়ে মোশিকে যে সমস্ত আদেশ করিয়াছিলেন, তদনুসারে ইস্রায়েল-সন্তানগণ তাহাদের প্রতি করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু লেবীয়দের সম্বন্ধে মোশিকে যে সব আদেশ দিয়েছিলেন মোশি, হারোণ এবং অন্য সমস্ত ইস্রায়েলীয়েরা লেবীয়দের নিয়ে তা-ই করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ লেবীয়দের সম্বন্ধে মূসাকে যে সব হুকুম দিয়েছিলেন মূসা, হারুন এবং অন্য সমস্ত বনি-ইসরাইল লেবীয়দের নিয়ে তা-ই করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবীয়দের সম্পর্কে প্রভু পরমেশ্বর মোশির মাধ্যমে যে সমস্ত নির্দেশ দিয়েছিলেন মোশি, হারোণ এবং ইসরায়েলী জনমণ্ডলী সবই পালন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং মোশি, হারোণ এবং ইস্রায়েলের সমস্ত লোক প্রভুর আদেশ পালন করল| প্রভু মোশিকে যা আদেশ করেছিলেন, ইস্রায়েলীয়রা লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের প্রতি তা সম্পন্ন করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি, হারোণ ও ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী লেবীয়দের প্রতি সেই রকম করল; সদাপ্রভু লেবীয়দের বিষয়ে মোশিকে যেমন আদেশ করেছিলেন, তেমন ইস্রায়েল সন্তানরা তাদের প্রতি করল।