Numbers 8:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত লেবীয়েরা নিজেদের পাক-পবিত্র করলো ও নিজ নিজ কাপড় ধুয়ে নিল এবং হারুন তাদেরকে মাবুদের সাক্ষাতে দোলনীয় উপহার হিসেবে নিবেদন করলেন, আর হারুন তাদেরকে পাক-পবিত্র করতে তাদের জন্য কাফ্‌ফারা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবীয়েরা নিজেদের শুদ্ধ করে তাদের পোশাক ধুয়ে ফেলল। তখন হারোণ সদাপ্রভুর সামনে দোলনীয়-নৈবেদ্যরূপে তাদের নিবেদন করলেন ও তাদের শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ লেবীয়েরা আপনাদিগকে মুক্তপাপ করিল, ও আপন আপন বস্ত্র ধৌত করিল, এবং হারোণ তাহাদিগকে সদাপ্রভুর সাক্ষাতে দোলনীয় নৈবেদ্যরূপে নিবেদন করিলেন, আর হারোণ তাহাদিগকে শুচি করণার্থে তাহাদের জন্য প্রায়শ্চিত্ত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ লেবীয়েরা আপনাদিগকে শুচি করিল, ও আপন আপন বস্ত্র ধৌত করিল, এবং হারোণ তাহাদিগকে সদাপ্রভুর সাক্ষাতে দোলনীয় নৈবেদ্যরূপে নিবেদন করিলেন, আর হারোণ তাহাদিগকে শুচি করণার্থে তাহাদের জন্য প্রায়শ্চিত্ত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবীয়েরা নিজেদের শুচি করে নিল এবং কাপড়-চোপড় ধুয়ে ফেলল। তারপর হারোণ সদাপ্রভুর উদ্দেশে দোলন-উৎসর্গ হিসাবে তাদের উৎসর্গ করলেন এবং শুচি করে নেবার জন্য তাদের পাপ ঢাকা দেবার ব্যবস্থা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবীয়রা নিজেদের পাক-সাফ করে নিল এবং কাপড়-চোপড় ধুয়ে ফেলল। তারপর হারুন মাবুদের উদ্দেশে দোলন-কোরবানী হিসাবে তাদের দান করলেন এবং পাক-সাফ করে নেবার জন্য তাদের গুনাহ্‌ ঢাকা দেবার ব্যবস্থা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবীয়েরা প্রায়শ্চিত্ত করে শুচি হল, জামা কাপড় ধুয়ে ফেলল। আর হারোণ প্রভুর উদ্দেশে তাদের নৈবেদ্যরূপে উৎসর্গ করলেন। তিনি তাদের শুচি করার উদ্দেশে তাদের জন্য প্রায়শ্চিত্ত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয়রা তাদের নিজেদের এবং তাদের পোশাক পরিচ্ছদ পরিষ্কার করলে হারোণ তাদের প্রভুর কাছে দোলনীয় নৈবেদ্যর মতো অর্পণ করল| হারোণ যে নৈবেদ্য নিবেদন করল তা তাদের পাপমুক্ত এবং শুচি করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই লেবীয়রা নিজেদের পাপমুক্ত করল ও নিজেদের পোশাক ধুয়ে নিল। হারোণ তাদেরকে সদাপ্রভুর সাক্ষাৎে দোলনীয় নৈবেদ্য হিসাবে উপস্থিত করলেন, আর হারোণ তাদেরকে শুচি করে তাদের জন্য প্রায়শ্চিত্ত করলেন।