Numbers 8:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারপর লেবীয়েরা হারুনের সম্মুখে ও তাঁর পুত্রদের সম্মুখে নিজ নিজ সেবাকর্ম করার জন্য জমায়েত-তাঁবুতে প্রবেশ করতে লাগল। লেবীয়দের বিষয়ে মাবুদ মূসাকে যেরকম হুকুম দিয়েছিলেন, সেই অনুসারে তাদের প্রতি করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর লেবীয়েরা, হারোণ ও তার ছেলেদের তত্ত্বাবধানে, সমাগম তাঁবুর কাজ করার জন্য উপস্থিত হল। তাঁরা লেবীয়দের নিয়ে সেরকম কাজ করলেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পর লেবীয়েরা হারোণের সম্মুখে ও তাঁহার পুত্রগণের সম্মুখে আপন আপন সেবাকর্ম্ম করণার্থে সমাগম-তাম্বুতে প্রবেশ করিতে লাগিল। লেবীয়দের বিষয়ে সদাপ্রভু মোশিকে যেরূপ আজ্ঞা দিয়াছিলেন, তদনুসারে তাহাদের প্রতি করা হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পর লেবীয়েরা হারোণের সম্মুখে ও তাঁহার পুত্রগণের সম্মুখে আপন আপন সেবাকর্ম করণার্থে সমাগম-তাম্বুতে প্রবেশ করিতে লাগিল। লেবীয়দের বিষয়ে সদাপ্রভু মোশিকে যেরূপ আজ্ঞা দিয়াছিলেন, তদনুসারে তাহাদের প্রতি করা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর লেবীয়েরা হারোণ ও তার ছেলেদের অধীনে মিলন-তাম্বুতে তাদের কাজ করতে গেল। সদাপ্রভু মোশিকে যে সব আদেশ দিয়েছিলেন তারা লেবীয়দের নিয়ে ঠিক তা-ই করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর লেবীয়রা হারুন ও তার ছেলেদের অধীনে মিলন-তাম্বুতে তাদের কাজ করতে গেল। মাবুদ মূসাকে যে সব হুকুম দিয়েছিলেন তারা লেবীয়দের নিয়ে ঠিক তা-ই করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর লেবীয়েরা হারোণ ও তাঁর পুত্রদের পরিচালনায় সম্মিলন শিবিরে তাদের নির্দিষ্ট পরিচর্যার কাজ করতে লাগল। লেবীয়দের সম্পর্কে প্রভু পরমেশ্বর মোশিকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই অনুসারে তাদের জন্য সব কিছু করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর লেবীয়রা তাদের নির্ধারিত কাজ করার জন্য সমাগম তাঁবুতে এল| তারা হারোণ এবং তার পুত্রদের অধীনে ছিল| প্রভু মোশিকে যা বলেছিলেন লেবীয়দের প্রতি তাই করা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর লেবীয়েরা হারোণের সামনে ও তাঁর ছেলেদের সামনে নিজেদের কাজ করার জন্য সমাগম তাঁবুতে প্রবেশ করতে লাগল। লেবীয়দের বিষয়ে সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, সেই অনুসারে তাদের প্রতি করা হল।