Numbers 8:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কর্তব্য পালনে সাহায্য করার জন্য তারা জমায়েত-তাঁবুতে আপন আপন ভাইদের সঙ্গে পরিচর্যা করবে, সেবাকর্ম আর করবে না। লেবীয়দের কর্তব্যের বিষয়ে তাদের প্রতি তুমি এরকম ব্যবস্থা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সমাগম তাঁবুর কাজে, তাদের ভাইদের সহায়ক হবে, কিন্তু তারা নিজেরা কোনো কাজ করবে না। এইভাবে তুমি লেবীয়দের দায়িত্ব নিরূপণ করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রক্ষণীয় রক্ষা করণার্থে তাহারা সমাগম-তাম্বুতে আপন আপন ভ্রাতাদের সঙ্গে পরিচর্য্যা করিবে, সেবাকর্ম্ম আর করিবে না। লেবীয়দের রক্ষণীয় বিষয়ে তাহাদের প্রতি তুমি এইরূপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রক্ষণীয় রক্ষা করণার্থে তাহারা সমাগম-তাম্বুতে আপন আপন ভ্রাতাদের সঙ্গে পরিচর্যা করিবে, সেবাকর্ম আর করিবে না। লেবীয়দের রক্ষণীয় বিষয়ে তাহাদের প্রতি তুমি এইরূপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন এই লোকেরা মিলন-তাম্বুতে তাদের ভাইদের সংগে দেখাশোনার কাজে সাহায্য করতে পারবে কিন্তু নিজেরা কোন কাজে হাত দিতে পারবে না। এই নিয়ম অনুসারে তুমি লেবীয়দের কাজ ঠিক করে দেবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন এই লোকেরা মিলন-তাম্বুতে তাদের ভাইদের সংগে দেখাশোনার কাজে সাহায্য করতে পারবে কিন্তু নিজেরা কোন কাজে হাত দিতে পারবে না। এই নিয়ম অনুসারে তুমি লেবীয়দের কাজ ঠিক করে দেবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তারা সম্মিলন শিবিরে পরিচর্যারত ভ্রাতৃবৃন্দের কর্তব্য পালনে সাহায্য করবে, নিজেরা পরিচর্যার কোন কাজ করবে না। তুমি এইভাবে লেবীয়দের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পঞ্চাশ বছর অথবা তার বেশী বয়স্ক সেই সকল ব্যক্তিরা সমাগম তাঁবুতে পাহারা দিয়ে তাদের ভাইদের কাজে সাহায্য করতে পারে| কিন্তু তারা যেন কোন ভারী কাজ না করে| যখন তুমি লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের তাদের কাজের জন্য মনোনীত করেছো তখন তুমি এই কাজগুলি অবশ্যই করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাদের ভাইদের সাহায্য করবে যারা সমাগম তাঁবুতে নিয়মিত কাজ করে, কিন্তু তারা আর সেবা করতে পারবে না। লেবীয়দের সমস্ত বিষয়ে তুমি পরিচালনা করবে।”