Numbers 8:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে হারুন সেরকম করলেন, প্রদীপ-আসনের সম্মুখদিকে আলো দেবার জন্য সেসব প্রদীপ জ্বালালেন, যেমন মাবুদ মূসাকে হুকুম করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হারোণ সেইমতো করলেন; তিনি প্রদীপগুলি স্থাপন করে, সেগুলির মুখ দীপাধারের সামনের দিকে রাখলেন, যে রকম সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে হারোণ সেইরূপ করিলেন, দীপবৃক্ষের সম্মুখদিকে [আলো দিবার জন্য] সেই সকল প্রদীপ জ্বালিলেন, যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে হারোণ সেইরূপ করিলেন, দীপবৃক্ষের সম্মুখদিকে [আলো দিবার জন্য] সেই সকল প্রদীপ জ্বালাইলেন, যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হারোণ তা-ই করলেন। মোশিকে দেওয়া সদাপ্রভুর আদেশ মতই তিনি প্রদীপগুলো এমনভাবে বসালেন যাতে বাতিদানের উপর সেগুলোর সল্তে সামনের দিকে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হারুন তা-ই করলেন। মূসাকে দেওয়া মাবুদের হুকুম মতই তিনি বাতিগুলো এমনভাবে বসালেন যাতে বাতিদানের উপর সেগুলোর সল্তে সামনের দিকে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ তা-ই করলেন। প্রভু পরমেশ্বর মোশিকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেইমত দীপাধারের সম্মুখভাগ আলোকিত করার জন্য তিনি দীপগুলি সাজিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণ তাই করেছিল| সঠিক জায়গাতেই সে বাতিগুলো রেখেছিল এবং এমনভাবে রেখেছিল যে, বাতিস্তম্ভের সামনের জায়গাটা আলোকিত হয়েছিল| প্রভু মোশিকে যা আদেশ করেছিলেন তা মোশি পালন করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে হারোণ সেই রকম করলেন, বাতিদানীর সামনের দিকে আলো দেবার জন্য সেই সব প্রদীপ জ্বালালেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ করেছিলেন।