Numbers 8:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ প্রদীপ-আসনের গঠন এই রকম— সেটি পিটানো সোনা দিয়ে তৈরি; কাণ্ড থেকে পুষ্প পর্যন্ত তা পিটানো কাজ ছিল। মাবুদ মূসাকে যে আকার দেখিয়েছিলেন, সেই অনুসারে তিনি প্রদীপ-আসনটি তৈরি করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দীপাধার এইভাবে নির্মিত হয়েছিল; এর নিচ থেকে ফুল পর্যন্ত, সমস্ত অংশই সোনা পিটিয়ে তৈরি করা হয়েছিল। সদাপ্রভু মোশিকে যেমন নমুনা দেখিয়েছিলেন, দীপাধার ঠিক সেইরকম নির্মিত হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ দীপবৃক্ষের গঠন এই, উহা পিটান স্বর্ণে নির্ম্মিত; কাণ্ড অবধি পুষ্প পর্য্যন্ত তাহা পিটান কর্ম্ম ছিল। সদাপ্রভু মোশিকে যে আকার দেখাইয়াছিলেন, তদনুসারে তিনি দীপবৃক্ষটী নির্ম্মাণ করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ দীপবৃক্ষের গঠন এই- উহা পিটান স্বর্ণে নির্মিত; কাণ্ড অবধি পুষ্প পর্যন্ত তাহা পিটান কর্ম ছিল। সদাপ্রভু মোশিকে যে আকার দেখাইয়াছিলেন, তদনুসারে তিনি দীপবৃক্ষটি নির্মাণ করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাতিদানটার গোড়া থেকে আগার ফুলগুলো পর্যন্ত সবটাই সোনা পিটিয়ে তৈরী করা হয়েছিল। সদাপ্রভু মোশিকে যে নমুনা দেখিয়েছিলেন ঠিক সেইরকম করেই বাতিদানটা তৈরী করা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাতিদানটার গোড়া থেকে আগার ফুলগুলো পর্যন্ত সবটাই সোনা পিটিয়ে তৈরী করা হয়েছিল। মাবুদ মূসাকে যে নমুনা দেখিয়েছিলেন ঠিক সেইরকম করেই বাতিদানটা তৈরী করা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দীপাধারটির মূল থেকে শাখা প্রশাখা আগাগোড়া সবই ছিল পেটাই করা সোনা দিয়ে গড়া। প্রভু পরমেশ্বর মোশিকে যে নকশা দেখিয়েছিলেন সেই অনুযায়ী তিনি দীপাধারটি নির্মাণ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভাবে বাতিস্তম্ভটি তৈরী করা হয়েছিল| এটি পিটানো সোনা দিয়ে তৈরী করা হয়েছিল, বাতিস্তম্ভের গোড়ার সোনার ভিত থেকে উপরের সোনার ফুল পর্যন্ত পুরোটাই| প্রভু মোশিকে ঠিক যেরকম দেখিয়েছিলেন এটি সেরকমই দেখতে হয়েছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ বাতিদানী এই ভাবে তৈরী হয়েছিল, সদাপ্রভু মোশিকে দেখিয়েছিলেন কিভাবে পেটানো সোনা দিয়ে সেটা তৈরী করবে, তার কান্ড থেকে ফুলেতেও পেটান কাজ ছিল।