Numbers 8:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদেরকে পাক-পবিত্র করার জন্য এরকম কর, তাদের উপরে গুনাহ্‌ মাফের পানি ছিটিয়ে দাও এবং তারা তাদের সারা শরীর কামিয়ে কাপড় ধুয়ে নিয়ে নিজেদেরকে পাক-পবিত্র করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের শুদ্ধকরণের জন্য এই কাজ করো, তাদের উপর শুদ্ধকরণের জল সেচন করো; তারা সমস্ত শরীরের লোম ক্ষৌরি করে, জলে তাদের পোশাক ধুয়ে ফেলুক ও এইভাবে নিজেদের শুচি করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদিগকে শুচি করণার্থে এইরূপ কর, তাহাদের উপরে পাপমোচনের জল ছিটাইয়া দেও, এবং তাহারা আপনাদের সমস্ত গাত্রে ক্ষুর বুলাইয়া বস্ত্র ধৌত করিয়া আপনাদিগকে শুচি করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদিগকে শুচি করণার্থে এইরূপ কর, তাহাদের উপরে পাপমোচনের জল ছিটাইয়া দেও, এবং তাহারা আপনাদের সমস্ত গাত্রে ক্ষুর বুলাইয়া বস্ত্র ধৌত করিয়া আপনাদিগকে শুচি করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে তুমি তাদের শুচি করবে: তাদের উপর শুচি করবার জল ছিটিয়ে দেবে। তারপর তারা তাদের সারা দেহ কামিয়ে কাপড়-চোপড় ধুয়ে নিজেদের শুচি করে নেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে তুমি তাদের পাক-সাফ করবে: তাদের উপর পাক-সাফ করবার পানি ছিটিয়ে দেবে। তারপর তারা তাদের সারা শরীর কামিয়ে কাপড়-চোপড় ধুয়ে নিজেদের পাক-সাফ করে নেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে তাদের শুচি করবে: তুমি তাদের উপর শুদ্ধি জল ছিটিয়ে দেবে, তারপর তারা সর্বাঙ্গ ক্ষৌরি করে জামা কাপড় ধুয়ে ফেলবে। এইভাবে তারা নিজেদের শুচি করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের শুচি করার জন্য তোমার যা যা করা উচিৎ‌ তা এই রকম: পাপার্থক বলির জন্য যে বিশেষ জল আছে সেটা তাদের ওপর ছিটিয়ে দাও| এই জল তাদের শুচি করবে| এরপর তারা তাদের শরীর কামিয়ে পরিষ্কার করবে, বস্ত্রাদি ধোবে এবং শরীরকে পরিষ্কার করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদেরকে শুচি করার জন্য এইরকম কর, তাদের উপরে পাপমোচনের জল ছিটিয়ে দাও। তারা নিজেদের সমস্ত গায়ে ক্ষুর বুলিয়ে পোশাক ধুয়ে নিজেদেরকে শুচি করুক।