Numbers 8:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লেবীয়দেরকে জমায়েত-তাঁবুর সম্মুখে আন ও বনি-ইসরাইলদের সমস্ত দলকে একত্র কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবীয়দের সমাগম তাঁবুর সামনের দিকে আনবে এবং সমস্ত ইস্রায়েলী সমাজকে একত্র করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লেবীয়দিগকে সমাগম-তাম্বুর সম্মুখে আন, ও ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে একত্র কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লেবীয়দিগকে সমাগম-তাম্বুর সম্মুখে আন, ও ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে একত্র কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে তুমি মিলন-তাম্বুর সামনে লেবীয়দের নিয়ে আসবে এবং সমস্ত ইস্রায়েলীয়দের সেখানে একত্র করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে তুমি মিলন-তাম্বুর সামনে লেবীয়দের নিয়ে আসবে এবং সমস্ত বনি-ইসরাইলদের সেখানে জমায়েত করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তুমি লেবীয়দের সম্মিলন শিবিরের সম্মুখে উপস্থিত করবে এবং সমগ্র ইসরায়েলী প্রতিবেশীকে সেখানে একত্র করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমাগম তাঁবুর সামনের এলাকায় লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের একসঙ্গে ঐ জায়গায় নিয়ে এসো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লেবীয়দেরকে সমাগম তাঁবুর সামনে আন ও ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে জড়ো কর।