Numbers 9:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বনি-ইসরাইলকে বল, তোমাদের মধ্যে কিংবা তোমাদের ভাবী সন্তানদের মধ্যে যদিও কেউ মৃত লাশ স্পর্শ করে নাপাক হয়, কিংবা যাত্রা পথে থাকে, তবুও সে মাবুদের উদ্দেশে ঈদুল ফেসাখ পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি ইস্রায়েলীদের বলো, ‘যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি বা তার বংশধরদের কেউ, শবজনিত কারণে অশুচি হয়, অথবা ভ্রমণপথে দূরে থাকে, তারা তা সত্ত্বেও, সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন করতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, তোমাদের মধ্যে কিম্বা তোমাদের ভাবী সন্তানদের মধ্যে যদ্যপি কেহ শব স্পর্শ করিয়া অশুচি হয়, কিম্বা দূরস্থ পথে থাকে, তথাপি সে সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব্ব পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, তোমাদের মধ্যে কিম্বা তোমাদের ভাবী সন্তানদের মধ্যে যদ্যপি কেহ শব স্পর্শ করিয়া অশুচি হয়, কিম্বা দূরস্থ পথে থাকে, তথাপি সে সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েলীয়দের বল যে, তাদের কিম্বা তাদের বংশধরদের মধ্যে যদি কেউ কেউ মৃতদেহের ছোঁয়া লাগবার দরুন অশুচি অবস্থায় পড়ে কিম্বা তারা যদি লম্বা যাত্রাপথে থাকে তবুও তারা সদাপ্রভুর উদ্দেশে উদ্ধার-পর্ব পালন করতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বনি-ইসরাইলদের বল যে, তাদের কিংবা তাদের বংশধরদের মধ্যে যদি কেউ কেউ মৃতদেহের ছোঁয়া লাগবার দরুন নাপাক অবস্থায় পড়ে কিংবা তারা যদি লম্বা যাত্রাপথে থাকে তবুও তারা মাবুদের উদ্দেশে উদ্ধার-ঈদ পালন করতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুম ইসরায়েলীদের বল, তোমাদের মধ্যে কিম্বা তোমাদের বংশধরদের মধ্যে কেউ যদি মৃতদেহ স্পর্শ করে অশুচি হয় কিম্বা দূরদেশে যাত্রা করে থাকে, তাহলেও সে প্রভু পরমেশ্বরের উদ্দেশে তারণোৎসব পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তুমি এই কথাগুলো ইস্রায়েলের লোকদের বলো: এই নিয়ম তোমাদের এবং তোমাদের উত্তরপুরুষদের জন্যই| কোনো একজনের পক্ষে নির্ধারিত সময়ে নিস্তারপর্ব উদযাপন করা সম্ভব নাও হতে পারে| হয়তো সেই ব্যক্তি মৃতদেহ স্পর্শ করে অশুচি হয়েছিল অথবা দূর দেশে যাত্রা করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
‘তোমাদের কিংবা তোমাদের হবু সন্তানদের মধ্যে যখন কেউ মৃতদেহ স্পর্শ করে অশুচি হয়, কিংবা দূর কোন পথে থাকে, তখন সে সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তারপর্ব্ব পালন করবে।’