Numbers 9:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দ্বিতীয় মাসে চতুর্দশ দিনের সন্ধ্যাবেলা তারা তা পালন করবে; তারা খামিহীন রুটি ও তিক্ত শাকের সঙ্গে (ভেড়ার বাচ্চা) ভোজন করবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা দ্বিতীয় মাসের চতুর্দশ দিনের সন্ধ্যেবেলা সেই পর্ব সম্পন্ন করবে। খামিরবিহীন রুটি ও তিক্ত শাকের সঙ্গে তারা সেই মেষশাবক আহার করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দ্বিতীয় মাসে চতুর্দ্দশ দিবসের সন্ধ্যাকালে তাহারা তাহা পালন করিবে; তাহারা তাড়ীশূন্য রুটী ও তিক্ত শাকের সহিত [মেষশাবক] ভক্ষণ করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দ্বিতীয় মাসে চতুর্দশ দিবসের সন্ধ্যাকালে তাহারা তাহা পালন করিবে; তাহারা তাড়ীশুন্য রুটি ও তিক্ত শাকের সহিত [মেষবৎস] ভক্ষণ করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দ্বিতীয় মাসের চৌদ্দ দিনের দিন বেলা ডুবে গেলে পর তাদের এই পর্ব পালন করতে হবে। খামিহীন রুটি আর তেতো শাকের সংগে তাদের উদ্ধার-পর্বের মাংস খেতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দ্বিতীয় মাসের চৌদ্দ দিনের দিন বেলা ডুবে গেলে পর তাদের এই ঈদ পালন করতে হবে। খামিহীন রুটি আর তেতো শাকের সংগে তাদের উদ্ধার-ঈদের গোশ্‌ত খেতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দ্বিতীয় মাসের চর্তুদশ দিনে সন্ধ্যাকালে তারা সেই উৎসব পালন করবে। খামিরবিহীন রুটি ও তেতো শাকের সঙ্গে তারা বলির মাংস ভক্ষণ করবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবু সেই ব্যক্তি অন্য কোনোও সময়ে নিস্তারপর্ব উদযাপন করতে পারবে| দ্বিতীয় মাসের 14 তারিখে গোধুলি বেলায় অবশ্যই সে নিস্তারপর্ব উদযাপন করবে| ঐ সময়ে তারা অবশ্যই নিস্তারপর্বের মেষ, খামির ছাড়া তৈরী রুটি এবং কিছু তেতো শাকপাতা দিয়ে খাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দ্বিতীয় মাসে চৌদ্দতম দিনের সন্ধ্যাবেলায় তারা তা পালন করবে; তারা তাড়ীশূন্য রুটি ও তেতো শাকের সঙ্গে খাবে।