Numbers 9:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা সকাল পর্যন্ত তার কিছুই অবশিষ্ট রাখবে না ও তার কোন অস্থি ভাঙবে না; ঈদুল ফেসাখের সমস্ত নিয়ম অনুযায়ী তারা তা পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার কোনো কিছুই তারা সকাল পর্যন্ত রাখবে না, বা তার কোনো অস্থি ভঙ্গ করবে না। তারা যখন নিস্তারপর্ব পালন করবে, তখন তার সমস্ত বিধিনিয়ম অনুসরণ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা প্রাতঃকাল পর্য্যন্ত তাহার কিছুই অবশিষ্ট রাখিবে না, ও তাহার কোন অস্থি ভাঙ্গিবে না; নিস্তারপর্ব্বের সমস্ত বিধি অনুসারে তাহারা তাহা পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা প্রাতঃকাল পর্যন্ত তাহার কিছুই অবশিষ্ট রাখিবে না, ও তাহার কোন অস্থি ভাঙ্গিবে না; নিস্তার পর্বের সমস্ত বিধি অনুযায়ী তাহারা তাহা পালন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সকাল পর্যন্ত কিছু ফেলে রাখা চলবে না কিম্বা কোন হাড় ভাংগা চলবে না। উদ্ধার-পর্ব পালনের সময় সমস্ত নিয়ম তাদের মেনে চলতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সকাল পর্যন্ত কিছু ফেলে রাখা চলবে না কিংবা কোন হাড় ভাংগা চলবে না। উদ্ধার-ঈদ পালনের সময় সমস্ত নিয়ম তাদের মেনে চলতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকাল পর্যন্ত তার কিছুই অবশিষ্ট রাখবে না। বলির পশুর কোন হাড় তারা ভাঙ্গবে না। তারণোৎসবের যে সব বিধি রয়েছে সেই অনুযায়ী তারা উৎসব পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা পরের দিন সকাল পর্যন্ত ঐ খাবারের কোনো কিছুই অবশিষ্ট রাখবে না এবং অবশ্যই সেই মেষের কোনো হাড় ভগ্ন করবে না| সে অবশ্যই নিস্তারপর্বের সব নিয়ম অনুসরণ করবে;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সকাল পর্যন্ত তার কিছুই অবশিষ্ট রাখবে না ও পশুটির কোন হাড় ভাঙ্গবে না; নিস্তারপর্ব্বের সমস্ত নিয়ম অনুসারে তারা তা পালন করবে।