Numbers 9:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যে কেউ পাক-পবিত্র থাকে ও যাত্রা পথে না থাকে, সে যদি ঈদুল ফেসাখ পালন না করে, তবে সে নিজের লোকদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে; কারণ যথাসময়ে মাবুদের উদ্দেশে উপহার না আনাতে সে নিজের গুনাহ্ নিজে বহন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু, যদি কোনো ব্যক্তি আনুষ্ঠানিকভাবে শুচি থাকে, ভ্রমণপথে না থাকে, অথচ নিস্তারপর্ব পালন না করে, সেই ব্যক্তিকে, তার গোষ্ঠী থেকে অবশ্যই উচ্ছেদ করতে হবে। কারণ, সে নির্দিষ্ট সময়ে সদাপ্রভুর নৈবেদ্য নিবেদন করেনি। সেই ব্যক্তি তার পাপের পরিণতি ভোগ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যে কেহ শুচি থাকে, ও পথিক না হয়, সে যদি নিস্তারপর্ব্ব পালন না করে, তবে সেই প্রাণী আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে; কারণ যথাসময়ে সদাপ্রভুর উদ্দেশে উপহার না আনাতে সে আপনার পাপ আপনি বহন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যে কেহ শুচি থাকে, ও পথিক না হয়, সে যদি নিস্তারপর্ব পালন না করে, তবে সেই প্রাণী আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে; কারণ যথাসময়ে সদাপ্রভুর উদ্দেশে উপহার না আনাতে সে আপনার পাপ আপনি বহন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু অশুচি নয় কিম্বা যাত্রাপথেও নয় এমন কোন লোক যদি উদ্ধার-পর্ব পালন না করে, তবে সে নির্দিষ্ট সময়ে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করে নি বলে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে। তাকে তার পাপের ফল ভোগ করতেই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু নাপাক নয় কিংবা যাত্রাপথেও নয় এমন কোন লোক যদি উদ্ধার-ঈদ পালন না করে, তবে সে নির্দিষ্ট সময়ে মাবুদের উদ্দেশে কোরবানী দেয় নি বলে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে। তাকে তার গুনাহের ফল ভোগ করতেই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ যদি শুচি থাকে এবং কোথাও যাত্রা না করে থাকে, সে যদি তারণোৎসব পালন না করে, তাহলে সে জাতিচ্যুত হবে। কারণ সে যথাসময়ে প্রভুর উদ্দেশে নৈবেদ্য উৎসর্গ করে নি। সে নিজেই তার পাপের দায় বহন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যে লোকটি শুচি এবং বেড়াতে যায় নি সে যদি নির্দিষ্ট সময় নিস্তারপর্ব উদযাপন না করে, তাহলে তাকে অবশ্যই তার লোকদের কাছ থেকে আলাদা করে দেওয়া হবে| সে দোষী এবং শাস্তির যোগ্য কারণ সে নির্দিষ্ট সময় প্রভুকে তার উপহার দেয় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যে কেউ শুচি থাকে ও পথিক না হয়, সে যদি নিস্তারপর্ব্ব পালন না করে, তবে সেই প্রাণী তার লোকেদের মধ্যে থেকে উচ্ছেদ হবে; কারণ সঠিক দিনের সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার না আনাতে সে নিজের পাপ নিজে বহন করবে।