Numbers 9:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি কোন বিদেশী লোক তোমাদের মধ্যে বাস করে, আর মাবুদের উদ্দেশে ঈদুল ফেসাখ পালন করে; তবে সে ঈদুল ফেসাখের নিয়ম ও শাসন অনুসারে তা পালন করবে; বিদেশী বা দেশজাত উভয়েরই জন্য তোমাদের একই নিয়ম হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমাদের মধ্যে কোনো প্রবাসী, কোনো বিদেশি ব্যক্তি যদি সদাপ্রভুর নিস্তারপর্ব পালন করতে ইচ্ছুক হয়, সমস্ত বিধিনিয়ম অনুসরণ করে সে তা অবশ্য করবে। বিদেশি ব্যক্তি হোক অথবা স্বদেশ জাত, প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি কোন বিদেশীয় লোক তোমাদের মধ্যে প্রবাস করে, আর সদাপ্রভুর উদ্দেশে নিস্তার পর্ব্ব পালন করে; তবে সে নিস্তারপর্ব্বের বিধিমতে ও পর্ব্বের শাসনানুসারে তাহা পালন করিবে; বিদেশীয় কি দেশজাত উভয়েরই জন্য তোমাদের পক্ষে একমাত্র বিধি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি কোন বিদেশীয় লোক তোমাদের মধ্যে প্রবাস করে, আর সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন করে; তবে সে নিস্তারপর্বের বিধিমতে ও পর্বের শাসনানুসারে তাহা পালন করিবে; বিদেশীয় কি দেশজাত উভয়েরই জন্য তোমাদের পক্ষে একমাত্র বিধি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েলীয়দের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যদি সদাপ্রভুর উদ্দেশে উদ্ধার-পর্ব পালন করতে চায়, তবে তাকে এই পর্বের নিয়ম-কানুুন অনুসারেই তা পালন করতে হবে। ইস্রায়েলীয় এবং অন্য জাতির সবাইকে একই নিয়ম পালন করতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইসরাইলীয়দের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যদি মাবুদের উদ্দেশে উদ্ধার-ঈদ পালন করতে চায়, তবে তাকে এই ঈদের নিয়ম-কানুন অনুসারেই তা পালন করতে হবে। ইসরাইলীয় এবং অন্য জাতির সবাইকে একই নিয়ম পালন করতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের মধ্যে প্রবাসী ভিন্ন জাতির কোন লোক থাকলে তাকেও প্রভু পরমেশ্বরের উদ্দেশে তারণোৎসব পালন করতে হবে। এই উৎসবের নির্দিষ্ট বিধি নিয়ম অনুযায়ী তাকে উৎসব পালন করতে হবে। স্বদেশী ও বিদেশী উভয়ের জন্য একই বিধি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমাদের সঙ্গে আছে এমন কোনো বিদেশী যদি প্রভুর নিস্তারপর্ব উদ্যাপনের জন্য ইচ্ছুক হয় তাহলে সে অবশ্যই তা করবে কিন্তু সে অবশ্যই নিস্তারপর্বের সকল বিধি অনুসরণ করবে| একই নিয়ম সকলের জন্য প্রযোজ্য|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি কোন বিদেশীয় লোক তোমাদের মধ্যে বসবাস করে, আর সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তারপর্ব্ব পালন করে; তবে সে নিস্তারপর্ব্বের নিয়ম হিসাবে ও পর্বের ব্যবস্থা অনুসারে তা পালন করবে; বিদেশী কি স্বদেশী উভয়ের জন্যই তোমাদের পক্ষে একমাত্র ব্যবস্থা হবে।”