Numbers 9:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রতিদিন এরকম হত; মেঘ তা আচ্ছাদন করতো, আর রাতে আগুনের আকার দেখা যেত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইরকমই নিত্য হত, মেঘ তা আবৃত করত এবং রাত্রিবেলা সেই মেঘ অগ্নিসদৃশ তা প্রত্যক্ষ হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপ নিত্য হইত; মেঘ উহা আচ্ছাদন করিত, আর রাত্রিতে অগ্নির আকার দেখা যাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপ নিত্য হইত; মেঘ উহা আচ্ছাদন করিত, আর রাত্রিতে অগ্নির আকার দেখা যাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর থেকে অবস্থাটা ঐরকমই হতে লাগল। আবাস-তাম্বুটি সেই মেঘে ঢাকা থাকত আর রাতের বেলা তা আগুনের মত দেখাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর থেকে অবস্থাটা ঐরকমই হতে লাগল। আবাস-তাম্বুটি সেই মেঘে ঢাকা থাকত আর রাতের বেলায় তা আগুনের মত দেখাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিদিনই এরকম হত। দিনের বেলা শিবিরটি মেঘে ঢাকা থাকত, রাত্রে আগুনের আভা সেটিকে ঘিরে রাখত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মেঘটি সমস্তক্ষণ পবিত্র তাঁবু আবৃত করত এবং রাত্রে সেটাকে আগুনের মতো দেখাতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এইরকম রোজ হত; মেঘ সমাগম তাঁবু ঢেকে দিত, আর রাত্রিতে আগুনের আকার দেখা যেত।