Numbers 9:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে সময়ে তাঁবুর উপর থেকে মেঘ উপরে উঠে যেত তখন বনি-ইসরাইল যাত্রা করতো এবং মেঘ যে স্থানে অবস্থান গ্রহণ করতো বনি-ইসরাইল সেই স্থানে শিবির স্থাপন করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখনই মেঘ তাঁবুর উপর থেকে সরে যেত, ইস্রায়েলীরা যাত্রা শুরু করত। যেখানে মেঘ সুস্থির হত, ইস্রায়েলীরা ছাউনি স্থাপন করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে কোন সময়ে তাম্বুর উপর হইতে মেঘ ঊর্দ্ধে নীত হইত, তখন ইস্রায়েল-সন্তানগণ যাত্রা করিত; এবং মেঘ যে স্থানে অবস্থিতি করিত, ইস্রায়েল-সন্তানগণ সেই স্থানে শিবির স্থাপন করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে কোন সময়ে তাম্বুর উপর হইতে মেঘ ঊর্ধ্বে নীত হইত তখন ইস্রায়েল-সন্তানগণ যাত্রা করিত; এবং মেঘ যে স্থানে অবস্থিতি করিত ইস্রায়েল-সন্তানগণ সেই স্থানে শিবির স্থাপন করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আবাস-তাম্বুর উপর থেকে যখন মেঘ সরে যেত তখন ইস্রায়েলীয়েরা যাত্রা শুরু করত। কিন্তু যেখানে সেই মেঘ স্থির হয়ে দাঁড়াত সেখানে তারা তাম্বু ফেলত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবাস-তাম্বুর উপর থেকে যখন মেঘ সরে যেত তখন বনি-ইসরাইলরা যাত্রা শুরু করত। কিন্তু যেখানে সেই মেঘ স্থির হয়ে দাঁড়াত সেখানে তারা তাম্বু ফেলত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিবিরের উপর থেকে যখন মেঘপুঞ্জ সরে যেত তখন ইসরায়েলীরা যাত্রা শুরু করত এবং মেঘপুঞ্জ যেখানে আবার ঘনীভূত হত সেখানে ইসরায়েলীরা ছাউনি ফেলত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মেঘটি পবিত্র তাঁবুর ওপর থেকে স্থান পরিবর্তন করলে, ইস্রায়েলীয়রা সেটিকে অনুসরণ করল| যখন মেঘটি থামত তখন ইস্রায়েলীয়রা সেখানেই শিবির স্থাপন করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে কোন দিনের তাঁবুর উপর থেকে মেঘ উপরের দিকে উঠে যায়, তখন ইস্রায়েল সন্তানরা যাত্রা করত এবং মেঘ যেখানে অবস্থান করত, ইস্রায়েল সন্তানরা সেইখানে শিবির স্থাপন করত।