Numbers 9:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের হুকুম অনুসারে বনি-ইসরাইল যাত্রা করতো, তাঁর হুকুম অনুসারেই শিবির স্থাপন করতো। মেঘ যতদিন শরীয়ত-তাঁবুর উপরে অবস্থান নিতো, ততদিন তারা শিবিরে থাকতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর আদেশে ইস্রায়েলীরা যাত্রা শুরু করত এবং তাঁর আদেশেই তারা ছাউনি স্থাপন করত। যতক্ষণ পর্যন্ত মেঘ আবাস তাঁবুর উপরে নিশ্চল থাকত, তারা ছাউনিতে অবস্থান করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর আজ্ঞানুসারেই ইস্রায়েল সন্তানগণ যাত্রা করিত, সদাপ্রভুর আজ্ঞানুসারেই শিবির স্থাপন করিত; মেঘ যাবৎ আবাসের উপরে অবস্থিতি করিত, তাবৎ তাহারা শিবিরে থাকিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর আজ্ঞা অনুসারে ইস্রায়েল-সন্তানগণ যাত্রা করিত, সদাপ্রভুর আজ্ঞা অনুসারেই শিবির স্থাপন করিত; মেঘ যাবৎ আবাসের উপরে অবস্থিতি করিত, তাবৎ তাহারা শিবিরে থাকিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর আদেশেই তারা যাত্রা করত আবার সদাপ্রভুর আদেশেই তাম্বু ফেলত। আবাস-তাম্বুর উপর যতক্ষণ মেঘ থাকত ইস্রায়েলীয়েরা ততক্ষণ তাম্বু ফেলে সেখানেই থাকত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের হুকুমেই তারা যাত্রা করত আবার মাবুদের হুকুমেই তাম্বু ফেলত। আবাস-তাম্বুর উপর যতক্ষণ মেঘ থাকত বনি-ইসরাইলরা ততক্ষণ তাম্বু ফেলে সেখানেই থাকত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুসারে ইসরায়েলীরা যাত্রা করত এবং তাঁর নির্দেশ পাওয়ামাত্র তারা শিবির সন্নিবেশ করত। মেঘপুঞ্জ যতক্ষণ শিবিরের উপরে থাকত, ততক্ষণ তারা ছাউনিতেই থাকত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কখন যাত্রা শুরু করতে হবে, কখন থামতে হবে এবং কখন শিবির স্থাপন করতে হবে সে ব্যাপারে ইস্রায়েলের লোকদের প্রভু এই রাস্তাই দেখিয়েছিলেন| যতক্ষণ পর্যন্ত পবিত্র তাঁবুর ওপরে মেঘ থাকত, ততক্ষণ পর্যন্ত লোকরা সেই একই জায়গায় শিবির স্থাপন করে বসবাস করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর আদেশ অনুসারেই ইস্রায়েল সন্তানরা যাত্রা করত, সদাপ্রভুর আদেশ অনুসারেই শিবির স্থাপন করত, তারা তাদের শিবিরে থাকত।