Numbers 9:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মেঘ যখন শরীয়ত-তাঁবুর উপরে দীর্ঘদিন অবস্থান করতো তখন বনি-ইসরাইল মাবুদের হুকুম পালন করে যাত্রা করতো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন মেঘ দীর্ঘ সময় ধরে আবাস তাঁবুর উপরে অবস্থান করত, ইস্রায়েলীরা সদাপ্রভুর আদেশ পালন করে যাত্রা করত না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মেঘ যখন আবাসের উপরে অধিক দিন বিলম্ব করিত, তখন ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর আদেশ পালন করিত; যাত্রা করিত না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মেঘ যখন আবাসের উপরে অধিক দিন বিলম্ব করিত, তখন ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর আদেশ পালন করিত; যাত্রা করিত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আবাস-তাম্বুর উপরে মেঘ যখন বেশী দিন ধরে থাকত ইস্রায়েলীয়েরা তখন সদাপ্রভুর নির্দেশ মেনে নিয়ে যাত্রা বন্ধ রাখত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবাস-তাম্বুর উপরে মেঘ যখন বেশী দিন ধরে থাকত বনি-ইসরাইলরা তখন মাবুদের নির্দেশ মেনে নিয়ে যাত্রা বন্ধ রাখত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেঘপুঞ্জ যখন শিবিরের উপর অনেকদিন থাকত তখন ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের সেবাকর্মে নিযুক্ত থাকত, যাত্রা করত না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোনো কোনো সময়ে পবিত্র তাঁবুর ওপরে দীর্ঘ সময় ধরে মেঘ থাকতো| ইস্রায়েলীয়রা প্রভুর আদেশ পালন করত এবং সেই স্থান ত্যাগ করত না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মেঘ যখন সমাগম তাঁবুর সমাগম তাঁবুর উপরে অনেক দিন অবস্থান করত, তখন ইস্রায়েল সন্তানরা সদাপ্রভুর আদেশ পালন করত; যাত্রা করত না।