Numbers 9:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মেঘ কখনও কখনও শরীয়ত-তাঁবুর উপরে অল্পদিন অবস্থান করতো; তখন মাবুদের হুকুমে তারা শিবিরে থাকতো, আর তাঁর হুকুমেই যাত্রা করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো কোনো সময় আবাস তাঁবুর উপর মেঘ কয়েক দিন অবস্থিতি করত; সদাপ্রভুর আদেশে তারা ছাউনি স্থাপন করত এবং তাঁর আদেশক্রমেই তারা যাত্রা শুরু করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মেঘ কখন কখন আবাসের উপরে অল্প দিন থাকিত; তখন সদাপ্রভুর আজ্ঞাতে তাহারা শিবিরে থাকিত, আর সদাপ্রভুর আজ্ঞাতেই যাত্রা করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মেঘ কখনও কখনও আবাসের উপরে অল্প দিন থাকিত; তখন সদাপ্রভুর আজ্ঞাতে তাহারা শিবিরে থাকিত, আর সদাপ্রভুর আজ্ঞাতেই যাত্রা করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কখনও কখনও মেঘ আবাস-তাম্বুর উপরে মাত্র কয়েক দিন থাকত। ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর আদেশে তাম্বু ফেলত আবার তাঁরই আদেশে যাত্রা শুরু করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কখনও কখনও মেঘ আবাস-তাম্বুর উপরে মাত্র কয়েক দিন থাকত। বনি-ইসরাইলরা মাবুদের হুকুমে তাম্বু ফেলত আবার তাঁরই হুকুমে যাত্রা শুরু করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কখনও কখনও শিবিরের উপর মেঘপুঞ্জ অল্পদিন স্থায়ী হত। তখন প্রভুর নির্দেশ অনুযায়ী তারা ছাউনিতেই থাকত, তাঁর নির্দেশ পেলে তাদের যাত্রা আবার শুরু হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোনো সময়ে আবার অল্প কয়েকদিনের জন্য পবিত্র তাঁবুর ওপরে মেঘ থাকতো| সুতরাং লোকরা প্রভুর আদেশ পালন করত–যখন মেঘ চলতে শুরু করত, তখন তারাও সেই মেঘকে অনুসরণ করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মেঘ কখন কখন সমাগম তাঁবুর উপরে অল্প দিন থাকত, সদাপ্রভুর আদেশে তারা শিবিরে থাকত, আর সদাপ্রভুর আদেশেই যাত্রা করত।