Numbers 9:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই মাসের চতুর্দশ দিনের সন্ধ্যাবেলা যথাসময়ে তোমরা তা পালন করো, ঈদের সমস্ত বিধি ও শাসন অনুসারে তা পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নির্দিষ্ট সময়ে, অর্থাৎ এই মাসের চতুর্দশ দিনের সন্ধ্যাবেলায়, সমস্ত বিধিনিয়ম অনুসারে, তারা তা সম্পন্ন করুক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই মাসের চতুর্দ্দশ দিবসের সন্ধ্যাকালে যথাসময়ে তোমরা তাহা পালন করিও, পর্ব্বের সমস্ত বিধি ও সমস্ত শাসন অনুসারে তাহা পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই মাসের চতুর্দশ দিবসের সন্ধ্যাকালে যথাসময়ে তোমরা তাহা পালন করিও, পর্বের সমস্ত বিধি ও শাসন অনুসারে তাহা পালন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা যেন নির্দিষ্ট সময়ে, অর্থাৎ এই মাসের চৌদ্দ দিনের দিন বেলা ডুবে গেলে পর সমস্ত নিয়ম-কানুন অনুসারে এই পর্ব পালন করে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা যেন নির্দিষ্ট সময়ে, অর্থাৎ এই মাসের চৌদ্দ দিনের দিন বেলা ডুবে গেলে পর সমস্ত নিয়ম-কানুন অনুসারে এই ঈদ পালন করে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই মাসের চর্তুদশ দিনে সন্ধ্যাকালে নির্দিষ্ট সময়ে উৎসব পালনের বিধি ও নিয়ম অনুযায়ী তোমরা এই উৎসবের অনুষ্ঠান করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা অবশ্যই এই মাসের 14 তারিখ, গোধুলি বেলায় উদ্বারের পবিত্র দিনের খাদ্য গ্রহণ করবে| তারা অবশ্যই নির্ধারিত সময়ে এই কাজ করবে এবং নিস্তারপর্বের সকল নিয়ম তারা অবশ্যই পালন করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই মাসের চৌদ্দতম দিনের সন্ধ্যাবেলায় সঠিক দিনের তোমরা তা পালন কোরো, পর্বের সমস্ত নিয়ম ও সমস্ত শাসন অনুসারে তা পালন করবে।”