Numbers 9:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তারা প্রথম মাসের চতুর্দশ দিনে সন্ধ্যাবেলা সিনাই মরুভূমিতে ঈদুল ফেসাখ পালন করলো; মাবুদ মূসাকে যে সমস্ত হুকুম করেছিলেন, সেই অনুসারেই বনি-ইসরাইল তা পালন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সীনয় মরুভূমিতে, প্রথম মাসের চতুর্দশ দিনের সন্ধ্যাবেলায় তা সম্পন্ন করল। ইস্রায়েলীরা ঠিক তাই করল, যে রকম সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাহারা প্রথম মাসের চতুর্দ্দশ দিবসে সন্ধ্যাকালে সীনয় প্রান্তরে নিস্তারপর্ব্ব পালন করিল; সদাপ্রভু মোশিকে যে সমস্ত আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারেই ইস্রায়েল-সন্তানগণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাহারা প্রথম মাসের চতুর্দশ দিবসে সন্ধ্যাকালে সীনয় প্রান্তরে নিস্তারপর্ব পালন করিল; সদাপ্রভু মোশিকে যে সমস্ত আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারেই ইস্রায়েল-সন্তানগণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে তারা বছরের প্রথম মাসের চৌদ্দ দিনের দিন বেলা ডুবে গেলে পর সিনাই মরু-এলাকায় তা পালন করল। সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন ইস্রায়েলীয়েরা ঠিক সেইমতই সব কিছু করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে তারা বছরের প্রথম মাসের চৌদ্দ দিনের দিন বেলা ডুবে গেলে পর সিনাই মরুভূমিতে তা পালন করল। মাবুদ মূসাকে যে হুকুম দিয়েছিলেন বনি-ইসরাইলরা ঠিক সেইমতই সব কিছু করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা প্রথম মাসের চর্তুদশ দিনে সন্ধ্যাকালে সিনাই প্রান্তরে মোশিকে দেওয়া প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ীই উৎসব পালন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা প্রথম মাসের 14 তারিখে গোধুলি বেলায় সীনয় মরুভূমিতে নিস্তারপর্ব পালন করেছিল| প্রভু মোশিকে যেভাবে আদেশ করেছিলেন ইস্রায়েলীয়রা ঠিক সেভাবেই কাজ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তারা প্রথম মাসের চৌদ্দতম দিনের সন্ধ্যাবেলায় সীনয় মরুপ্রান্তে নিস্তারপর্ব্ব পালন করল; সদাপ্রভু মোশিকে যে আদেশ করেছিলেন, সেই অনুসারেই ইস্রায়েল সন্তানরা সমস্তকিছু করল।