Numbers 9:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু কয়েকজন লোক একটি মানুষের মৃত লাশ স্পর্শ করে নাপাক হওয়াতে সেদিন ঈদুল ফেসাখ পালন করতে পারল না; অতএব তারা সেদিন মূসা ও হারুনের সম্মুখে উপস্থিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তাদের মধ্যে কয়েকজন একটি মৃতদেহ স্পর্শ করায় আনুষ্ঠানিকভাবে অশুচি হয়েছিল। তাই তারা সেইদিন নিস্তারপর্ব পালন করতে পারেনি। তারা সেদিনই মোশি ও হারোণের কাছে এল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু কয়েক জন লোক একটী মানুষের শব স্পর্শ করায় অশুচি হওয়া প্রযুক্ত সেই দিন নিস্তারপর্ব্ব পালন করিতে পারিল না; অতএব তাহারা সেই দিন মোশির ও হারোণের সম্মুখে উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু কয়েক জন লোক একটি মানুষের শব স্পর্শ করায় অশুচি হওয়া প্রযুক্ত সেই দিন নিস্তারপর্ব পালন করিতে পারিল না; অতএব তাহারা সেই দিন মোশির ও হারোণের সম্মুখে উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় তাদের মধ্যে কয়েকজন লোক একটা মৃতদেহের ছোঁয়া লাগবার দরুন অশুচি অবস্থায় পড়ে সেই দিন উদ্ধার-পর্ব পালন করতে পারল না। তারা সেই দিনই মোশি ও হারোণের কাছে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় তাদের মধ্যে কয়েকজন লোক একটা মৃতদেহের ছোঁয়া লাগবার দরুন নাপাক অবস্থায় পড়ে সেই দিন উদ্ধার-ঈদ পালন করতে পারল না। তারা সেই দিনই মূসা ও হারুনের কাছে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু কয়েক জন লোক এক ব্যক্তির শব স্পর্শ করে অশুচি হওয়ায় সেদিন তারণোৎসব পালন করতে পারল না। তারা সেদিন মোশি ও হারোণের কাছে এসে বলল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু কিছু লোক ঐ দিনটিকে নিস্তারপর্বের পবিত্র দিন হিসেবে উদযাপন করতে পারে নি| তারা অশুচি ছিল, কারণ তারা একটা মৃতদেহ স্পর্শ করেছিল| সুতরাং তারা ঐ দিনে মোশি এবং হারোণের কাছে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কয়েক জন লোক একটি মানুষের মৃতদেহ স্পর্শ করে অশুচি হওয়ার জন্য সেই দিন নিস্তারপর্ব্ব পালন করতে পারল না; অতএব তারা সেদিন মোশির ও হারোণের সামনে উপস্থিত হল।