Numbers 9:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই লোকগুলো তাঁকে বললো, আমরা একটি মৃত মানুষের লাশ স্পর্শ করে নাপাক হয়েছি, এতে বনি-ইসরাইলদের মধ্যে যথাসময়ে মাবুদের উদ্দেশে উপহার নিবেদন করতে কেন দেওয়া হবে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং মোশিকে বলল, “আমরা একটি মৃতদেহ স্পর্শ করে অশুচি হয়েছি; তা সত্ত্বেও, অন্য ইস্রায়েলীদের সঙ্গে, নিরূপিত সময়ে, সদাপ্রভুর উদ্দেশে নৈবেদ্য আনতে আমরা কেন বঞ্চিত হব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই লোকগুলি তাঁহাকে কহিল, আমরা একটী মানুষের শব স্পর্শ করিয়া অশুচি হইয়াছি, ইহাতে ইস্রায়েল-সন্তানগণের মধ্যে যথাসময়ে সদাপ্রভুর উদ্দেশে উপহার নিবেদন করিতে কেন নিবারিত হইতেছি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই লোকগুলি তাঁহাকে কহিল, আমরা একটি মানুষের শব স্পর্শ করিয়া অশুচি হইয়াছি, ইহাতে ইস্রায়েল-সন্তানগণের মধ্যে যথাসময়ে সদাপ্রভুর উদ্দেশে উপহার নিবেদন করিতে কেন নিবারিত হইতেছি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা মোশিকে বলল, “একটা মৃতদেহের ছোঁয়া লাগবার দরুন আমরা অশুচি অবস্থায় আছি। তাই বলে অন্যান্য ইস্রায়েলীয়দের সংগে আমরা নির্দিষ্ট সময়ে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করতে পারব না কেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা মূসাকে বলল, “একটা মৃতদেহের ছোঁয়া লাগবার দরুন আমরা নাপাক অবস্থায় আছি। তাই বলে অন্যান্য বনি-ইসরাইলদের সংগে আমরা নির্দিষ্ট সময়ে মাবুদের উদ্দেশে কোরবানী দিতে পারব না কেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা এক ব্যক্তির মৃতদেহ স্পর্শ করে অশুচি হয়েছি, কিন্তু তাই বলে আমরা অন্যান্য ইসরায়েলীদের সঙ্গে নির্দিষ্ট সময়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নৈবেদ্য উৎসর্গ করতে পারল না কেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা মোশিকে বলল, “আমরা এক ব্যক্তির মৃতদেহ স্পর্শ করে অশুচি হয়েছি| নির্ধারিত সময়ে প্রভুকে উপহার দিতে আমাদের বাধা দেওয়া হচ্ছে| সুতরাং আমরা ইস্রায়েলের অন্যান্য লোকদের সঙ্গে নিস্তারপর্ব উদযাপন করতে পারছি না| আমরা কি করব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই লোকগুলি তাকে বলল, “আমরা একটি মানুষের মৃতদেহ স্পর্শ করে অশুচি হয়েছি, তার জন্য কেন ইস্রায়েল সন্তানদের মধ্যে নির্দিষ্ট দিনের সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার উত্সর্গ করা থেকে আলাদা রেখেছেন?”