Obadiah 1:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার ভাই ইয়াকুবের প্রতি কৃত দৌরাত্ম্যের জন্য তুমি লজ্জায় আচ্ছন্ন ও চিরকালের জন্য উচ্ছিন্ন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর কারণ হল, তোমার ভাই যাকোবের বিরুদ্ধে তোমার হিংস্রতা, তুমি লজ্জায় আচ্ছন্ন হবে; তুমি চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ভ্রাতা যাকোবের প্রতি কৃত দৌরাত্ম্য প্রযুক্ত তুমি লজ্জায় আচ্ছন্ন হইবে ও চিরকালের জন্য উচ্ছিন্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ভ্রাতা যাকোবের প্রতি কৃত দৌরাত্ম্য প্রযুক্ত তুমি লজ্জায় আচ্ছন্ন হইবে ও চিরকালের জন্য উচ্ছিন্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ভাই যাকোবের বিরুদ্ধে অত্যাচারের জন্য তুমি লজ্জায় ঢাকা পড়বে; তুমি চিরকালের জন্য ধ্বংস হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ভাই ইয়াকুবের বিরুদ্ধে অত্যাচারের জন্য তুমি লজ্জায় ঢাকা পড়বে; তুমি চিরকালের জন্য ধ্বংস হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার ভাইদের —যাকোবের বংশধরদের নির্যাতন করেছ বলে তুমি ধ্বংস হবে, চূর্ণ হবে তোমার দর্প।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লায তোমরা চাপা পড়বে এবং তোমরা চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে| কিন্তু কেন? কারণ তুমি তোমার ভাই যাকোবের সঙ্গে অত্যন্ত নিষ্ঠুর আচরণ করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ভাই যাকোবের প্রতি করা অন্যায়ের জন্য তুমি লজ্জায় অবনত হবে এবং তোমায় চিরকালের জন্য ধ্বংস করা হবে।