Obadiah 1:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেদিন তুমি অন্য পক্ষে দাঁড়িয়েছিলে, যেদিন বিদেশীরা তার সম্পত্তি হরণ করে নিয়ে গিয়েছিল ও বিজাতিরা তার তোরণদ্বারে প্রবেশ করেছিল এবং জেরুশালেমের উপরে গুলিবাঁট করেছিল, সেদিন তুমিও তাদের একজনের মত ছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেদিন তুমি দূরে দাঁড়িয়েছিলে, যখন বিজাতীয় লোকেরা তার ধনসম্পদ বয়ে নিয়ে যাচ্ছিল, বিদেশিরা তার তোরণদ্বারগুলিতে প্রবেশ করে জেরুশালেমের জন্য গুটিকাপাত করেছিল, তুমিও তাদের একজনের মতো হয়েছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দিন তুমি অন্য পক্ষে দাঁড়াইয়াছিলে, যে দিন বিদেশিগণ তাহার সম্পত্তি হরণ করিয়া লইয়া গিয়াছিল, ও বিজাতিরা তাহার পুরদ্বারে পুরদ্বারে প্রবেশ করিয়াছিল, এবং যিরূশালেমের উপরে গুলিবাঁট করিয়াছিল, সে দিন তুমিও তাহাদের এক জনের সদৃশ ছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দিন তুমি অন্য পক্ষে দাঁড়াইয়াছিলে, যে দিন বিদেশিগণ তাহার সমপত্তি হরণ করিয়া লইয়া গিয়াছিল, ও বিজাতিরা তাহার পুরদ্বারে প্রবেশ করিয়াছিল, এবং যিরূশালেমের উপরে গুলিবাঁট করিয়াছিল, সেই দিন তুমিও তাহাদের একজনের সদৃশ ছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্য দেশের লোকেরা যখন যাকোবের ধন-সম্পদ নিয়ে যাচ্ছিল আর তার ফটকগুলো দিয়ে ঢুকে যিরূশালেমের জন্য গুলিবাঁট করছিল তখন তুমি দূরে দাঁড়িয়ে ছিলে; তুমি তাদের একজনের মত হয়েছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্য দেশের লোকেরা যখন ইয়াকুবের ধন-সম্পদ নিয়ে যাচ্ছিল আর তার দরজাগুলো দিয়ে ঢুকে জেরুজালেমের জন্য গুলিবাঁট করছিল তখন তুমি দূরে দাঁড়িয়ে ছিলে; তুমি তাদের একজনের মত হয়েছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেদিন বিজাতীয়েরা তার সম্পদ লুণ্ঠন করেছিল সেদিন তুমি দূরে দাঁড়িয়ে দেখেছিলে। বিদেশীরা তার নগরগুলিতে প্রবেশ করেছিল, জেরুশালেম দখল নিয়ে পাশা চেলেছিল, তাদের চেয়ে তুমি কোন অংশেই কম নও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি ইস্রায়েলের শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছিলে| অচেনা মানুষ ইস্রায়েলের ধন নিয়ে গেছে| বিদেশীরা ইস্রায়েল শহরের দরজা দিয়ে প্রবেশ করেছিল| সেই সব বিদেশীরা ঘুঁটি চেলে ঠিক করেছিল, জেরুশালেমের কোন্ অংশটা তারা দখল করবে| এবং তুমি তাদের সঙ্গে ঠিক সেইখানে নিজের ভাগটি বেছে নেবার জন্য অপেক্ষা করেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে দিন তুমি দূরে দাঁড়িয়ে ছিলে, সেই দিন বিদেশীরা তোমার সম্পত্তি লুট করে নিয়ে গিয়েছিল ও বিজাতিয়রা তার দ্বার দিয়ে প্রবেশ করেছিল এবং যিরূশালেমের উপর গুলিবাঁট করেছিল, সেই দিন তুমিও তাদের মতই একজন ছিলে।