Obadiah 1:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমার ভাইয়ের দুর্দিনে, তার বিষম দুর্দশার দিনে, তার দিকে তুচ্ছদৃষ্টি করো না; এহুদার সন্তানদের বিনাশের দিনে তাদের বিষয়ে আনন্দ করো না এবং সঙ্কটের দিনে অহংকারের কথা বলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ভাই-এর দুর্ভাগ্যের দিনে, তার প্রতি তোমার হীনদৃষ্টি করা উচিত ছিল না, তাদের বিনাশের দিনে যিহূদার লোকদের সম্পর্কে তোমার উল্লসিত হওয়া উচিত ছিল না, না তো তাদের কষ্ট-সংকটের সময়ে তোমাদের এত বেশি দর্প করা উচিত হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমার ভ্রাতার দিনে, তাহার বিষম দুর্দ্দশার দিনে, তাহার দিকে দৃষ্টি করিও না; যিহূদার সন্তানদের বিনাশের দিনে তাহাদের বিষয়ে আনন্দ করিও না, এবং সঙ্কটের দিনে দর্পকথা বলিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমার ভ্রাতার দিনে, তাহার বিষম দুর্দশার দিনে, তাহার দিকে দৃষ্টি করিও না; যিহূদার সন্তানদের বিনাশের দিনে তাহাদের বিষয়ে আনন্দ করিও না, এবং সঙ্কটের দিনে দর্পকথা বলিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ভাইয়ের দুর্দশার দিনে তুমি খুশী হয়েছ, যিহূদার লোকদের ধ্বংসের দিনে তাদের বিষয় নিয়ে আনন্দ করেছ এবং তাদের কষ্টের দিনে গর্ব করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ভাইয়ের দুর্দশার দিনে তুমি খুশী হয়েছ, এহুদার লোকদের ধ্বংসের দিনে তাদের বিষয় নিয়ে আনন্দ করেছ এবং তাদের কষ্টের দিনে গর্ব করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার ভাইদের দুর্দিনে, তাদের দুর্ভাগ্যের দিনে তোমার খুশী হওয়া উচিত হয়নি। যিহুদীয়ার লোকদের ধ্বংসের দিনে তোমার উল্লাস করা উচিত হয়নি, সঙ্কটের দিনে তাদের উপহাস করা উচিত হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি তোমার ভাইয়ের বিপদের সময়ে হেসেছিলে| সেটা কখনও তোমার করা উচিত হয়নি| যখন শত্রুরা যিহূদা ধ্বংস করছিল সেই সময়ে তুমি খুশী ছিলে| তোমার কখনও সেটা করা উচিত হয়নি| তাদের বিপদের সময় তুমি বড়াই করেছিলে| তোমার কখনও সেটা করা উচিত হয়নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমার ভাইয়ের দিনের আনন্দ কর না, তার চরম দুর্দশার দিনের তার প্রতি দৃষ্টি কর না। যিহূদার সন্তানদের ধ্বংসের দিনের তাদের বিষয়ে আনন্দ করনা এবং তাদের বিপদের দিনের অহঙ্কার কর না।