Obadiah 1:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার লোকদের দুর্যোগের দিনে তাদের তোরণদ্বারে প্রবেশ করো না; তুমি তাদের দুর্যোগের দিনে তাদের অমঙ্গলের দিকে দৃষ্টি দিয়ো না এবং তাদের দুর্যোগের দিনে তাদের সম্পত্তিতে হস্তক্ষেপ করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রজাদের তোরণদ্বারগুলি দিয়ে তোমাদের সমরাভিযান করা উচিত হয়নি তাদের বিপর্যয়ের দিনে, তাদের দুর্ভোগের জন্য তোমাদের তাদেরকে ঘৃণা করা উচিত হয়নি তাদের বিপর্যয়ের দিনে, না তাদের ধনসম্পদ কেড়ে নেওয়া তোমাদের উচিত হয়েছিল তাদের বিপর্যয়ের দিনে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রজাগণের বিপত্তির দিনে তাহাদের পুরদ্বারে প্রবেশ করিও না; তুমি তাহাদের বিপত্তির দিনে তাহাদের অমঙ্গলের দিকে দৃষ্টি করিও না, এবং তাহাদের বিপত্তির দিনে তাহাদের সম্পত্তিতে হস্তক্ষেপ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রজাগণের বিপত্তির দিনে তাহাদের পুরদ্বারে প্রবেশ করিও না; তুমি তাহাদের বিপত্তির দিনে তাহাদের অমঙ্গলের দিকে দৃষ্টি করিও না, এবং তাহাদের বিপত্তির দিনে তাহাদের সমপত্তিতে হস্তক্ষেপ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার লোকদের বিপদের দিনে তুমি তাদের ফটকগুলো দিয়ে ঢুকেছ, তাদের ধ্বংসের দিনে তাদের বিপদ দেখে তুমি খুশী হয়েছ এবং তাদের ধন-সম্পদ দখল করেছ,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বান্দাদের বিপদের দিনে তুমি তাদের দরজাগুলো দিয়ে ঢুকেছ, তাদের ধ্বংসের দিনে তাদের বিপদ দেখে তুমি খুশী হয়েছ এবং তাদের ধন-সম্পদ দখল করেছ,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার প্রজাদের বিপদের সুযোগ নিয়ে তাদের নগরে প্রবেশ করে তাদের দুর্দশায় তোমার উৎফুল্ল হওয়া কি উচিত হয়েছিল? উচিত হয়েছিল কি তাদের সম্পদ লুণ্ঠন করা?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা আমার প্রজাদের শহরের দরজা দিয়ে প্রবেশ করেছিলে, এবং তাদের সমস্যা দেখে তোমরা হেসেছিলে| তাদের সমস্যার সময়ে তোমাদের কখনও সেটা করা উচিত হয়নি| তাদের বিপদের সময়ে তোমরা তাদের ধনসম্পদ নিয়ে নিয়েছিলে| তোমাদের কখনও সেটা করা উচিত হয়নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রজাদের বিপদের দিনের তাদের ফটকে প্রবেশ করনা, তুমি তাদের বিপদের দিনের তাদের অমঙ্গলের প্রতি নজর দিও না এবং তাদের বিপদের দিনের তাদের সম্পত্তি লুট কর না।