Obadiah 1:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের পলাতকদের খুন করার জন্য পথের সংযোগ স্থানে দাঁড়াবে না; এবং সঙ্কটের দিনে তাদের রক্ষা পাওয়া লোকদের দুশমনদের হাতে তুলে দিও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের পলাতকদের হত্যা করার জন্য রাস্তার সংযোগস্থানগুলিতে তোমাদের দাঁড়ানো উচিত হয়নি, না তো তাদের কষ্ট-সংকটের সময়ে অবশিষ্ট লোকেদের সমর্পণ করা তোমাদের উচিত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের পলাতকদিগকে বধ করিবার জন্য পথের সংযোগস্থানে দাঁড়াইও না; এবং সঙ্কটের দিনে তাহাদের রক্ষাপ্রাপ্ত লোকদিগকে [শত্রুহস্তে] সমর্পণ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের পলাতকদিগকে বধ করিবার জন্য পথের সংযোগস্থানে দাঁড়াইও না; এবং সঙ্কটের দিনে তাহাদের রক্ষাপ্রাপ্ত লোকদিগকে [শত্রুহস্তে] সমর্পণ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের পালিয়ে যাওয়া লোকদের মেরে ফেলবার জন্য তুমি তাদের পালাবার রাস্তায় রাস্তায় অপেক্ষা করেছ, আর তাদের কষ্টের দিনে তাদের রক্ষা পাওয়া লোকদের শত্রুর হাতে তুলে দিয়েছ। এই সব করা তোমার উচিত ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের পালিয়ে যাওয়া লোকদের মেরে ফেলবার জন্য তুমি তাদের পালাবার রাস্তায় রাস্তায় অপেক্ষা করেছ, আর তাদের কষ্টের দিনে তাদের রক্ষা পাওয়া লোকদের শত্রুর হাতে তুলে দিয়েছ। এই সব করা তোমার উচিত ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাণের দায়ে যারা পালাচ্ছিল, পথের মোড়ে দাঁড়িয়ে তাদের ধরে শত্রুদের হাতে তুলে দেওয়া কি তোমার উচিত হয়েছিল?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চৌমাথার মোড়ে তোমরা দাঁড়িয়েছিলে এবং যে সব লোকরা পালাবার চেষ্টা করছিল তাদের তোমরা হত্যা করেছিলে| তোমাদের কখনও সেটা করা উচিত হয়নি| যে সব লোকরা জীবিত অবস্থায় পালাচ্ছিল তোমরা তাদের ধরেছিলে| কখনও সে কাজ তোমাদের করা উচিত হয়নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাদের মধ্যে যারা পালিয়েছিল তাদেরকে হত্যা করার জন্য রাস্তার মোড়ে দাঁড়িও না; আর সংকটের দিনের তাদের রক্ষা পাওয়া লোকদেরকে আবার শত্রুদের হাতে তুলে দিও না।