Obadiah 1:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সর্বজাতির উপরে মাবুদের দিন সন্নিকট; তুমি যেরকম করেছ, তোমার প্রতিও তেমনি করা যাবে, তোমার অপকারের ফল তোমারই মাথায় বর্তাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সমস্ত জাতির জন্য সদাপ্রভুর দিন সন্নিকট হয়েছে। তোমরা যেমন করেছ, তোমাদের প্রতিও তেমনই করা হবে; তোমাদের কাজগুলির প্রতিফল তোমাদেরই মাথার উপরে ফিরে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সর্ব্বজাতির উপরে সদাপ্রভুর দিন সন্নিকট; তুমি যেরূপ করিয়াছ, তোমার প্রতিও সেইরূপ করা যাইবে, তোমার অপকারের ফল তোমারই মস্তকে বর্ত্তিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সর্বজাতির উপরে সদাপ্রভুর দিন সন্নিকট; তুমি যেরূপ করিয়াছ, তোমার প্রতিও সেইরূপ করা যাইবে, তোমার অপকারের ফল তোমারই মস্তকে বর্তিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সমস্ত জাতির জন্য সদাপ্রভুর দিন কাছে এসে গেছে। তুমি যেমন করেছ তোমার প্রতি তেমনই করা হবে; তোমার কাজের ফল তোমারই মাথার উপর ফিরে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সমস্ত জাতির জন্য মাবুদের দিন কাছে এসে গেছে। তুমি যেমন করেছ তোমার প্রতি তেমনই করা হবে; তোমার কাজের ফল তোমারই মাথার উপর ফিরে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন আগতপ্রায়, যেদিন আমি সর্বজাতির বিচার করব। তোমরা যেমন করেছ, তেমনিই করা হবে তোমাদের প্রতি। তোমাদের কর্মফল তোমাদের মাথাতেই বর্তাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব জাতির ওপর প্রভুর দিন আসছে| তোমরা অন্যদের প্রতি যা খারাপ কাজ করেছিলে, তোমাদের প্রতিও সেগুলি ঘটবে| ওই একই খারাপ জিনিষ তোমাদের মাথাতেও পড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সব জাতির উপর সদাপ্রভুর দিন উপস্থিত; তুমি যেরকম করবে, তোমার প্রতিও সেরকমই করা হবে, তোমার অপকর্মের ফল তোমার মাথাতেই বর্তাবে।