Obadiah 1:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমার পবিত্র পর্বতে তোমরা যেভাবে পান করেছ, তেমনি সমস্ত জাতি অনবরত পান করবে, পান করতে করতে গিলবে, পরে তারা এমন হবে যে, তাদের কখনও কোন অস্তিত্ব ছিল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যেমন আমার পবিত্র পর্বতে পান করেছিলে, তেমনই সব জাতি অবিরত পান করবে; তারা পান করবে ও করেই যাবে, এবং এমন হবে, যেন তেমন কখনও হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমার পবিত্র পর্ব্বতে তোমরা যেরূপ পান করিয়াছ, তদ্রূপ সমুদয় জাতি নিত্য পান করিবে, পান করিতে করিতে গিলিবে, পরে অজাতের ন্যায় হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমার পবিত্র পর্বতে তোমরা যেরূপ পান করিয়াছ, তদ্রূপ সমুদয় জাতি নিত্য পান করিবে, পান করিতে করিতে গিলিবে, পরে অজাতের ন্যায় হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার পবিত্র পাহাড়ে তুমি যেমন মদ খেয়েছ তেমনি সমস্ত জাতি অনবরত আমার ক্রোধের মদ খাবে; তারা তা খেতেই থাকবে এবং সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার পবিত্র পাহাড়ে তুমি যেমন মদ খেয়েছ তেমনি সমস্ত জাতি অনবরত আমার রাগের মদ খাবে; তারা তা খেতেই থাকবে এবং সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার পবিত্র শৈলে আমার প্রজারা যেভাবে ক্রোধের তীব্র হলাহল পান করেছে সেইভাবেই তার চারিদিকের সমস্ত জাতি তার চেয়েও বহুগুণ তীব্র হলাহল পান করবে, নিঃশেষে পান করবে, তারপর নিশ্চিহ্ন হয়ে যাবে চিরতরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওই একই মন্দ বিষয়গুলি তোমাদের মাথার ওপর এসে পড়বে| কেন? কারণ তোমরা আমার পবিত্র পর্বতের ওপর রক্তপাত ঘটিয়েছ| তাই অন্যান্য জাতিরা তোমাদের রক্তও ঝরাবে| তোমরা শেষ হয়ে যাবে| মনে হবে যেন তোমাদের কোন অস্তিত্বই ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমার পবিত্র পর্বতে তুমি যেমন পান করেছ তেমনি সব জাতি সবদিন পান করবে। তারা পান করবে এবং গ্রাস করবে ও তা এমন হবে যেন তাদের কোনো অস্তিত্বই ছিলনা।