Obadiah 1:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সিয়োন পর্বতে রক্ষা পাওয়া লোকেরা থাকবে, আর তা পবিত্র হবে এবং ইয়াকুবের কুল নিজেদের অধিকারের অধিকারী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সিয়োন পর্বতে উদ্ধারপ্রাপ্ত লোকেরা থাকবে; তা পবিত্র হবে, আর যাকোবের কুল তার উত্তরাধিকার ভোগ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সিয়োন পর্ব্বতে পলাতক দল থাকিবে, আর তাহা পবিত্র হইবে, এবং যাকোবের কুল আপনাদের অধিকারের অধিকারী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সিয়োন পর্বতে পলাতক দল থাকিবে, আর তাহা পবিত্র হইবে, এবং যাকোবের কুল আপনাদের অধিকারের অধিকারী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সিয়োন পাহাড়ে কতগুলো লোক রক্ষা পাবে; তারা হবে ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা লোক। যাকোবের বংশ তাদের পাওনা সম্পত্তি পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সিয়োন পাহাড়ে কতগুলো লোক রক্ষা পাবে; তারা হবে পবিত্র লোক। ইয়াকুবের বংশ তাদের পাওনা সম্পত্তি পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যারা উদ্ধার পাবে সিয়োন পর্বত হবে তাদের আশ্রয়তা হবে পবিত্রভূমি, যাকোবকুল ফিরে পাবে তাদের স্বত্বাধিকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সিয়োন পর্বতে কিছু লোক জীবিত থেকে যাবে| তারা বিশেষ লোক বলে গণ্য হবে| যাকোবের বংশধররা নিজেদের অধিকারভুক্ত জিনিসগুলো ফিরিয়ে নিয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সিয়োন পর্বতে সেই পালিয়ে যাওয়া লোকেরা থাকবে আর তা পবিত্র হবে এবং যাকোবের কুল নিজেদের অধিকারের অধিকারী হবে।