Obadiah 1:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দক্ষিণের লোকেরা ইসের পর্বত ও নিম্নভূমির লোকেরা ফিলিস্তিনীদের দেশ অধিকার করবে; আর লোকেরা আফরাহীম ও সামেরিয়ার ভূমি অধিকার করবে; এবং বিন্ইয়ামীন গিলিয়দকে অধিকার করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নেগেভ থেকে লোকেরা এসে এষৌর পাহাড়গুলি দখল করবে। নিচু পাহাড়ি অঞ্চলের লোকেরা ফিলিস্তিনীদের দেশ অধিকার করবে। তারা এসে ইফ্রয়িম ও শমরিয়ার ক্ষেত্রের দখল নেবে এবং বিন্যামীন গিলিয়দ অধিকার করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দক্ষিণের লোকেরা এষৌর পর্ব্বত, ও নিম্নভূমির লোকেরা পলেষ্টীয়দের দেশ অধিকার করিবে; আর লোকেরা ইফ্রয়িমের ভূমি ও শমরিয়ার ভূমি অধিকার করিবে; এবং বিন্যামীন গিলিয়দকে অধিকার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দক্ষিণের লোকেরা এষৌর পর্বত ও নিম্নভূমির লোকেরা পলেষ্টীয়দের দেশ অধিকার করিবে; আর লোকেরা ইফ্রয়িমের ভূমি ও শমরিয়ার ভূমি অধিকার করিবে; এবং বিন্যামীন গিলিয়দকে অধিকার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নেগেভে থাকা ইস্রায়েলীয়েরা এষৌর পাহাড়গুলো দখল করে নেবে এবং নীচু পাহাড়ী এলাকার লোকেরা পলেষ্টীয়দের দেশ অধিকার করবে। তারা ইফ্রয়িম ও শমরিয়ার জায়গাগুলো দখল করবে এবং বিন্যামীন গিলিয়দ এলাকা অধিকার করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নেগেভে থাকা বনি-ইসরাইলরা ইসের পাহাড়গুলো দখল করে নেবে এবং নীচু পাহাড়ী এলাকার লোকেরা ফিলিস্তিনীদের দেশ অধিকার করবে। তারা আফরাহীম ও সামেরিয়ার জায়গাগুলো দখল করবে এবং বিন্ইয়ামীন গিলিয়দ এলাকা অধিকার করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দক্ষিণ যিহুদীয়ার লোক দখল করবে ইদোম, পশ্চিম পাহাড়তলীর ইহুদীরা অধিকার করবে ফিলিস্তিনীদের দেশ, উত্তরের ইসরায়েলীরা দখল করবে ইফ্রয়িম ও শমরিয়া, বিন্যামীন অধিকার করবে গিলিয়দ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন নেগেভ-এর লোকরা এষৌর পর্বতে বাস করবে এবং পাহাড়ের পাদদেশের লোকরা এসে পলেষ্টীয়দের দেশগুলি অধিকার করে নেবে| ওই সব লোকরা ইফ্রয়িমের এবং শমরিয়ার দেশে বাস করবে| গিলিয়দ বিন্যামীনের অধিকারভুক্ত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দক্ষিণের লোকেরা এষৌর পর্বতের অধিকারী হবে আর নিম্নভূমির লোকেরা পলেষ্টীয়দের দেশ অধিকার করবে; আর লোকেরা ইফ্রয়িমের জমি আর শমরীয়দের জমি দখল করবে এবং বিন্যামীন গিলিয়দকে অধিকার করবে।