Obadiah 1:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বনি-ইসরাইলদের নির্বাসিত সৈন্য সারিফৎ পর্যন্ত কেনানীয়দের দেশ অধিকার করবে এবং জেরুশালেমের যে নির্বাসিত লোকেরা সফারদে আছে তারা দক্ষিণের নগরগুলো অধিকার করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই ইস্রায়েলী নির্বাসিতের দল, যারা কনানে আছে, তারা সারিফত পর্যন্ত দেশ অধিকার করবে; জেরুশালেম থেকে নির্বাসিতের দল, যারা সফারদে আছে, তারা নেগেভের নগরগুলি অধিকার করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল সন্তানদের নির্ব্বাসিত সৈন্য সারিফৎ পর্য্যন্ত কনানীয়দের দেশ অধিকার করিবে, এবং যিরূশালেমের যে নির্ব্বাসিত লোকেরা সফারদে আছে তাহারা দক্ষিণের নগর সকল অধিকার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল সন্তানদের নির্বাসিত সৈন্য সারিফৎ পর্যন্ত কনানীয়দের দেশ অধিকার করিবে, এবং যিরূশালেমের যে নির্বাসিত লোকেরা সফারদে আছে তাহারা দক্ষিণের নগর সকল অধিকার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বন্দীদশায় থাকা ইস্রায়েলীয়দের দল এসে সারিফৎ পর্যন্ত কনানীয়দের দেশটা অধিকার করে নেবে; বন্দীদশায় থাকা যিরূশালেমের যে লোকেরা সফারদে আছে তারা এসে নেগেভের গ্রামগুলো অধিকার করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বন্দীদশায় থাকা বনি-ইসরাইলদের দল এসে সারিফৎ পর্যন্ত কেনানীয়দের দেশটা অধিকার করে নেবে; বন্দীদশায় থাকা জেরুজালেমের যে লোকেরা সফারদে আছে তারা এসে নেগেভের গ্রামগুলো অধিকার করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নির্বাসিত ইসরায়েলীদের সেনাবাহিনী কনান দেশের সারিফত পর্যন্ত অধিকার করবে, জেরুশালেমের নির্বাসিত যারা সার্দিসে আছে তারা অধিকার করবে দক্ষিণ যিহুদীয়ার সমস্ত জনপদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা তাদের বাড়ী ছাড়তে বাধ্য হয়েছিল; কিন্তু ওই সব লোকরাই সারিফত্‌ পর্যন্ত কনানীয় দেশ অধিকার করবে| যিহূদার লোকরা জেরুশালেম ত্যাগ করে সফারদে গিয়ে বাস করতে বাধ্য হয়েছিল| কিন্তু তারা নেগেভের শহরগুলি অধিকার করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েল সন্তানদের নির্বাসিত সৈন্য সারিফত পর্যন্ত কনান দেশ দখল করবে আর যিরূশালেমের যে নির্বাসিত লোকেরা সফারদে আছে তারা দক্ষিণের নগরগুলি দখল করবে।