Obadiah 1:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইসের পর্বতের বিচার করার জন্য শাসনকর্তারা সিয়োন পর্বতে উঠবে; এবং রাজ্য মাবুদের হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উদ্ধারকারীদের দল সিয়োন পর্বতে উঠে যাবে, যেন এষৌর পর্বতগুলি শাসন করতে পারে। আর সেই রাজ্য সদাপ্রভুরই হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এষৌর পর্ব্বতের বিচার করণার্থে নিস্তারকর্ত্তৃগণ সিয়োন পর্ব্বতে উঠিবে; এবং রাজ্য সদাপ্রভুর হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এষৌর পর্বতের বিচার করণার্থে বিচারকর্তৃগণ সিয়োন পর্বতে উঠিবে; এবং রাজ্য সদাপ্রভুর হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শাসনকর্তারা সিয়োন পাহাড় থেকে এষৌর পাহাড়গুলোর লোকদের শাসন করবে, আর সদাপ্রভুই রাজত্ব করবেন। ॥ভব
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শাসনকর্তারা সিয়োন পাহাড় থেকে ইসের পাহাড়গুলোর লোকদের শাসন করবে, আর মাবুদই রাজত্ব করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমের বিজয়ী নায়কেরা ইদোমকে পদানত করে তার উপর প্রতিষ্ঠা করবে তাদের কর্তৃত্ব এবং প্রভু পরমেশ্বরই হবেন রাজ্যের অধীশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিজয়ীরা সিয়োন পর্বতের উপরে যাবে| এবং যে সব লোকজন এষৌর পর্বতে থাকে তাদের শাসন করবে ও রাজ্যটি প্রভুর অধিকারভুক্ত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যারা বেঁচে রয়েছে তারা এষৌর পর্বতের বিচার করবার জন্য সিয়োন পর্বতে উঠবে এবং রাজ্য সদাপ্রভুর হবে।