Obadiah 1:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে শৈলের ফাটলে বাসকারী, হে উঁচু স্থান-নিবাসী, তোমার অন্তঃকরণের অহঙ্কার তোমাকে বঞ্চনা করেছে; তুমি মনে মনে বলছো, কে আমাকে ভূমিতে নামাবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যারা পাথরের ফাটলে বসবাস করো এবং উঁচু স্থানগুলিতে নিজেদের বসতি স্থাপন করো, তোমরা যারা মনে মনে বলো, ‘কে আমাদের মাটিতে নামিয়ে আনবে?’ তোমাদের মনের অহংকার তোমাদের সঙ্গে প্রতারণা করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে শৈলদরী-বাসি, হে উচ্চস্থান-বাসি, তোমার অন্তঃকরণের অহঙ্কার তোমাকে বঞ্চনা করিয়াছে; তুমি মনে মনে কহিতেছ, কে আমাকে ভূমিতে নামাইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে শৈলদরী-বাসি, হে উচ্চস্থান-বাসি, তোমার অন্তঃকরণের অহঙ্কার তোমাকে বঞ্চনা করিয়াছে; তুমি মনে মনে কহিতেছ, কে আমাকে ভূমিতে নামাইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি পাথরের পাহাড়ের ফাটলে বাস কর এবং উঁচু উঁচু জায়গায় থাক আর মনে মনে বল, ‘কে আমাকে মাটিতে নামাতে পারবে?’ কিন্তু তোমার অন্তরের অহংকারই তোমাকে ঠকিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি পাথরের পাহাড়ের ফাটলে বাস কর এবং উঁচু উঁচু জায়গায় থাক আর মনে মনে বল, ‘কে আমাকে মাটিতে নামাতে পারবে?’ কিন্তু তোমার দিলের অহংকারই তোমাকে ঠকিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিরাপদ শৈলদুর্গে তোমার রাজধানী, পর্বতে তোমার বাস, তাই তোমার এত দম্ভ, এই দম্ভই তোমাকে প্রতারিত করেছে। তুমি ভাবো, কেউ তোমাকে ধরাশায়ী করতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার অহঙ্কার তোমাকে ওপরে তুলেছে| তুমি সেই সব গুহায় বাস কর, যেগুলি দূরারোহ উঁচু পাহাড়ে অবস্থিত| তোমার বাড়ী পর্বতের থেকে বেশ অনেক ওপরে| সেজন্য তুমি মনে মনে বলো, ‘কেউ আমাদের নামাতে পারে না|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের আত্ম অহঙ্কারই তোমাদেরকে ঠকিয়েছে, তোমরা, যারা, পাথরের ফাটলে বাস কর এবং উঁচু উঁচু জায়গায় থাক আর মনে মনে বল, “কে আমাকে মাটিতে নামাতে পারবে?”