Obadiah 1:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যদিও ঈগল পাখির মত উচ্চে আরোহণ কর, যদিও তারাগুলোর মধ্যে তোমার বাসা স্থাপিত হয়, তবুও আমি তোমাকে সেখান থেকে নামাব, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও তোমরা ঈগল পাখির মতো উপরে গিয়ে ওঠো, এবং তারকারাজির মধ্যে নিজেদের বাসা স্থাপন করো, সেখান থেকে আমি তোমাদের টেনে নামাব,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যদ্যপি ঈগল পক্ষীর ন্যায় উচ্চে আরোহণ কর, যদ্যপি তারাগণের মধ্যে তোমার বাসা স্থাপিত হয়, তথাপি আমি তোমাকে তথা হইতে নামাইব, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যদ্যপি ঈগল পক্ষীর ন্যায় উচ্চে আরোহণ কর, যদিও তারকাগণের মধ্যে তোমার বাসা স্থাপিত হয়, তথাপি আমি তোমাকে তথা হইতে নামাইব, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও তুমি ঈগল পাখীর মত উঁচুতে বাসা বাঁধ এবং তারাগুলোর মধ্যে ঘর বানাও তবুও আমি সেখান থেকে তোমাকে নামিয়ে আনব। আমি সদাপ্রভু এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও তুমি ঈগল পাখীর মত উঁচুতে বাসা বাঁধ এবং তারাগুলোর মধ্যে ঘর বানাও তবুও আমি সেখান থেকে তোমাকে নামিয়ে আনব। আমি মাবুদ এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যদি ঈগলপাখির মত ঊর্ধ্বগামী হও, যদি নক্ষত্রলোকে নীড় বাঁধ তাহলেও সেখান থেকে তোমাকে আমি টেনে নামাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ঈশ্বর এই কথাটি বলেছেন: “তুমি যদিও ঈগলের মতো উঁচুতে ওড়ো এবং তারাদের মধ্যে তোমার বাসা করে রাখো, তাহলেও আমি সেখান থেকে তোমাকে নীচে নামাব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও তুমি ঈগল পাখীর মত উঁচুতে বাসা বাঁধ এবং তারাগুলোর মধ্যে ঘর বানাও তবুও আমি সেখান থেকে তোমাকে নামিয়ে আনব। আমি সদাপ্রভু এই কথা বলছি।