Obadiah 1:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার কাছে যদি চোরেরা আসে, রাত্রিকালীন বিনাশকারীরা আসে— তুমি কেমন উচ্ছিন্ন হবে!— তবে তারা কি কেবল প্রয়োজনমত চুরি করবে? তোমার কাছে যদি আঙ্গুর সংগ্রহকারীরা আসে, তারা কি কিছু ফল অবশিষ্ট রাখবে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যদি চোরেরা তোমাদের কাছে আসত, যদি রাত্রে দস্যুরা আসত, তাহলে কী বিপর্যয়ের সম্মুখীনই না তোমরা হতে!— তাদের যতটা প্রয়োজন, তারা ততটাই কি চুরি করত না? যদি আঙুর চয়নকারীরা তোমাদের কাছে আসত, তারা কি কয়েকটি আঙুর রেখে যেত না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার নিকটে যদি চোরেরা আইসে, রাত্রিকালীন বিনাশকেরা আইসে— তুমি কেমন উচ্ছিন্ন হইল!— তবে কি কেবল প্রয়োজনমত চুরি করিবে? তোমার নিকটে যদি দ্রাক্ষা-সংগ্রহকারিগণ আইসে তাহারা কি কিছু ফল অবশিষ্ট রাখিবে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার নিকটে যদি চোরেরা আইসে, রাত্রিকালীন বিনাশকেরা আইসে- তুমি কেমন উচ্ছিন্ন হইলে! তবে কি কেবল প্রয়োজনমত চুরি করিবে? তোমার নিকটে যদি দ্রাক্ষা-সংগ্রহকারিগণ আইসে, তাহারা কি কিছু ফল অবশিষ্ট রাখিবে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্, কি বিপদই না তোমার জন্য অপেক্ষা করছে! যদি চোরেরা তোমার কাছে আসে, ডাকাতেরা আসে রাতের বেলায়, তবে তাদের যতটা ইচ্ছা কেবল ততটাই তারা চুরি করবে। আংগুর তুলবার লোকেরা যদি তোমার কাছে আসে তবে তারা তোমার জন্য কিছু আংগুর রেখে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কি বিপদই না তোমার জন্য অপেক্ষা করছে! যদি চোরেরা তোমার কাছে আসে, ডাকাতেরা আসে রাতের বেলায়, তবে তাদের যতটা ইচ্ছা কেবল ততটাই তারা চুরি করবে। আংগুর তুলবার লোকেরা যদি তোমার কাছে আসে তবে তারা তোমার জন্য কিছু আংগুর রেখে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাতের বেলা চোর এলে তার যা ইচ্ছা তাই নিয়ে যায়। লোকে আঙুর ফল তোলার সময় কিছু ফল থেকেই যায়। হায়! শত্রুরা কিন্তু তোমার কিছুই বাকী রাখবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সত্যিই তোমার বিনাশ হবে! চোররা তোমার কাছে আসবে! আর, ডাকাতরা রাত্রিবেলায় আসবে! ওই চোরেরা যা চায় তার সবই নিয়ে যাবে! যখন শ্রমিকরা তোমাদের ক্ষেতে দ্রাক্ষাসমূহ সংগ্রহ করে তারা অন্তত কয়েকটা দ্রাক্ষা ফেলে রেখে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি চোরেরা তোমার কাছে আসে, যদি ডাকাতেরা রাতের বেলায় আসে (কিভাবে তুমি বিনষ্ট হবে!), তবে কি তারা, তাদের যতটা ইচ্ছা ততটাই চুরি করবে না? যদি আঙ্গুর সংগ্রহকারীরা তোমার কাছে আসে, তবে তারা কি কিছু ফল অবশিষ্ট রাখে না?