Obadiah 1:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেসব লোক তোমার সঙ্গে চুক্তি করেছে, তারা তোমাকে সীমা পর্যন্ত বিদায় দিয়েছে; তোমার মিত্ররা তোমাকে প্রবঞ্চনা করে পরাজিত করেছে; যারা তোমার খাদ্য খায়, তারা তোমার নিচে ফাঁদ পাতে; না, ইদোমে কোন বিবেচনাবোধ নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সমস্ত মিত্রশক্তি তোমাকে সীমানা পর্যন্ত তাড়িয়ে নিয়ে যাবে, তোমার বন্ধুরা তোমার সঙ্গে প্রতারণা করে তোমাকে পরাস্ত করবে; যারা তোমার অন্ন ভোজন করে, তারা তোমার জন্য এক ফাঁদ পাতবে, কিন্তু তুমি তা বুঝতে পারবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সকল লোক তোমার সহিত নিয়ম করিয়াছে, তাহারা তোমাকে সীমা পর্য্যন্ত বিদায় দিয়াছে; তোমার মিত্রগণ তোমাকে প্রবঞ্চনা করিয়া পরাভব করিয়াছে; যাহারা তোমার অন্ন ভোজন করে, তাহারা তোমার নীচে ফাঁদ পাতে; ইদোমে কিছু বিবেচনা নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সকল লোক তোমার সহিত নিয়ম করিয়াছে, তাহারা তোমাকে সীমা পর্যন্ত বিদায় দিয়াছে; তোমার মিত্রগণ তোমাকে প্রবঞ্চনা করিয়া পরাজিত করিয়াছে; যাহারা তোমার অন্ন ভোজন করে, তাহারা তোমার নীচে ফাঁদ পাতে; ইদোমে কিছু বিবেচনা নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সব বন্ধু-রাজ্যগুলো তোমার পালিয়ে যাওয়া লোকদের তাদের সীমায় ঢুকতে দেবে না। তোমার বন্ধুরা তোমাকে ঠকাবে এবং বশে আনবে; যারা তোমার খাবার খায় তারা তোমার জন্য ফাঁদ পাতবে, কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সব বন্ধু-রাজ্যগুলো তোমার পালিয়ে যাওয়া লোকদের তাদের সীমায় ঢুকতে দেবে না। তোমার বন্ধুরা তোমাকে ঠকাবে এবং বশে আনবে; যারা তোমার খাবার খায় তারা তোমার জন্য ফাঁদ পাতবে, কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার মিত্রপক্ষের সকলেই তোমার সঙ্গে প্রতারণা করবে, তোমাকে দেশছাড়া করবে। তোমার দলের লোকেরাই তোমাকে পরাস্ত করবে, তোমার আপনজনেরাই তোমার জন্য ফাঁদ পাতবে, কিন্তু তুমি ধরতে পারবে না তাদের চতুরতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সব লোকরা তোমাদের সহকারী তারা সবাই তোমাদের দেশ থেকে জোর করে বের করে দেবে| তোমাদের অন্তরঙ্গ বন্ধুরা তোমাদের সঙ্গে চালাকী করবে এবং তোমাদের অন্যায় কাজ করতে বাধ্য করবে| তোমাদের সঙ্গীরা তোমাদের ফাঁদে ফেলবার পরিকল্পনা করবে| তারা বলে, ‘তিনি কিছুই সন্দেহ করবেন না!’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে সব লোকেরা তোমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তারাই তোমাকে সীমান্ত পর্যন্ত বিদায় দিয়েছে। তোমার বন্ধুরাই তোমায় ঠকিয়ে পরাজিত করিয়েছে; তারা, যারা তোমার রুটি খেয়েছে, তারা তোমার জন্য তলায় ফাঁদ পেতেছে। ইদোম কিছুই বিবেচনা করে নি।