Philemon 1:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি নিজের সন্তানের বিষয়ে, কারাগারে বন্দী অবস্থায় যাকে জন্ম দিয়েছি, সেই ওনীষিমের বিষয়ে তোমাকে ফরিয়াদ করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার ছেলে ওনীষিমের জন্য আমি তোমাকে মিনতি করছি যাকে আমি বন্দিদশায় ছেলেরূপে পেয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বন্ধন-দশায় যাহাকে জন্ম দিয়াছি, সেই ওনীষিমের বিষয়ে তোমাকে বিনতি করিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারাগারে থাকাকালীন য়ে ওনীসিমাসকে পুত্ররূপে পেয়েছি তার হয়ে তোমাকে আমার অনুরোধ জানাই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি বন্দী অবস্থায় আত্মিক পিতা হিসাবে ওনীষিমের বিষয়ে তোমার কাছে অনুরোধ করছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি নিজ বৎসের বিষয়ে, বন্ধন-দশায় যাহাকে জন্ম দিয়াছি, সেই ওনীষিমের বিষয়ে তোমাকে বিনতি করিতেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাকে অনুরোধ করছি ওনীসিমের* জন্য, বন্দীদশায় আমি যাকে পুত্ররূপে লাভ করেছি, আমি তার আধ্যাত্মিক জীবনের পিতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারাগারে থাকাকালীন যে ওনীসিমাসকে পুত্ররূপে পেয়েছি তার হয়ে তোমাকে আমার অনুরোধ জানাই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি বন্দী অবস্থায় যাকে আত্মিক পিতা হিসাবে জন্ম দিয়েছি সেই ওনীষিমের বিষয়ে তোমার কাছে অনুরোধ করছি।