Philemon 1:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাকে আমার কাছে রাখতে চেয়েছিলাম যেন ইঞ্জিল তবলিগের জন্য আমার বন্দী অবস্থায় সে তোমার পরিবর্তে আমার পরিচর্যা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাকে আমি আমার কাছেই রাখতে পারতাম, তাহলে সুসমাচারের জন্য আমার বন্দিদশায় সে আমাকে তোমার পরিবর্তে সাহায্য করতে পারত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহাকে আমার কাছে রাখিতে চাহিয়াছিলাম, যেন সুসমাচারের বন্ধনদশায় সে তোমার পরিবর্ত্তে আমার পরিচর্য্যা করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তাকে আমার কাছে রাখতে চেয়েছিলাম যাতে সুসমাচারের জন্য আমি কারাগারে থাকাকালীন সে তোমার হয়ে আমার সেবা করতে পারে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি তাকে আমার সঙ্গে রাখতে চেয়েছিলাম, যেন সে সুসমাচারের বন্দী দশায় তোমার হয়ে আমার সেবা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহাকে আমার কাছে রাখিতে চাহিয়াছিলাম, যেন সুসমাচারের বন্ধন-দশায় সে তোমার পরিবর্তে আমার পরিচর্যা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাকে আমার নিজের কাছেই রাখতে চেয়েছিলাম, যেন সুখবর প্রচার করবার দরুন আমার এই বন্দী অবস্থায় সে তোমার হয়ে আমার সেবা করতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাকে আমার নিজের কাছেই রাখতে চেয়েছিলাম, যেন সুসংবাদ তবলিগ করবার দরুন আমার এই বন্দী অবস্থায় সে তোমার হয়ে আমার সেবা করতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুসমাচার প্রচারের জন্য আমার এই বন্দীদশায় আমি তাকে আমার কাছেই রাখতে চেয়েছিলাম, তাহলে সে তোমার হয়ে আমার সেবা করতে পারত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাকে আমার কাছে রাখতে চেয়েছিলাম যাতে সুসমাচারের জন্য আমি কারাগারে থাকাকালীন সে তোমার হয়ে আমার সেবা করতে পারে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাকে আমার সঙ্গে রাখতে চেয়েছিলাম, যেন সে সুসমাচারের বন্দী দশায় তোমার হয়ে আমার সেবা করে।