Philemon 1:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তুমি তাকে পুনরায় গোলামের মত নয় বরং গোলামের চেয়ে বেশি কিছু, প্রিয় ভাইয়ের মত পাবে; বিশেষভাবে সে আমার প্রিয় এবং দৈহিক সমর্পকে ও প্রভুতে, উভয়ের সম্বন্ধে তোমার কত বেশি প্রিয়!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর ক্রীতদাসরূপে নয়, কিন্তু তার চেয়েও শ্রেয়, প্রিয় এক ভাইরূপে। সে আমার বড়োই প্রিয়, কিন্তু ব্যক্তি হিসেবে এবং প্রভুতে ভাই হিসেবে, সে তোমার কাছে আরও বেশি প্রিয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পুনরায় দাসের ন্যায় নয়, কিন্তু দাস অপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তির, প্রিয় ভ্রাতার ন্যায়; বিশেষরূপে সে আমার প্রিয়, এবং মাংসের ও প্রভুর, উভয়ের সম্বন্ধে তোমার কত অধিক প্রিয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন তাকে আর কেবলমাত্র তোমার দাসরূপে নয়, দাসের থেকে শ্রেয়, স্নেহের ভাইয়ের মতো ফিরে পেতে পারো৷ সে আমার প্রিয়, কিন্তু তোমার কাছে প্রভুর ভাই ও মানুষ হিসাবে সে আরো প্রিয় হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
একজন চাকরের মত নয়, কিন্তু চাকরের চেয়েও অধিক ভালো এবং প্রিয় ভাইয়ের মত বিশেষকরে সে আমার প্রিয় এবং জগতের এবং ঈশ্বরের উভয়ের বিষয়ে তোমার কাছে কত বেশি প্রিয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পুনরায় দাসের ন্যায় নয়, কিন্তু দাস অপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তির, প্রিয় ভ্রাতার ন্যায়; বিশেষরূপে সে আমার প্রিয়, এবং মাংসের ও প্রভুর, উভয়ের সম্বন্ধে তোমার কত অধিক প্রিয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তুমি তাকে আর দাস হিসাবে পাবে না বরং দাসের চেয়ে বেশী, অর্থাৎ প্রিয় ভাই হিসাবে পাবে। সে আমার কাছে খুবই প্রিয়, কিন্তু মানুষ ও বিশ্বাসী ভাই হিসাবে তোমার কাছে আরও প্রিয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তুমি তাকে আর গোলাম হিসাবে পাবে না বরং গোলামের চেয়ে বেশী, অর্থাৎ প্রিয় ভাই হিসাবে পাবে। সে আমার কাছে খুবই প্রিয়, কিন্তু মানুষ ও ঈমানদার ভাই হিসাবে তোমার কাছে আরও প্রিয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি হারিয়েছিলে দাস, এবার ফিরে পাবে ভাই। সে শুধু ক্রীতদাস নয়, তার চেয়ে বেশী। তাই মানুষ হিসাবে এবং একজন খ্রীষ্টভক্তরূপে সে আমার আদরের ধন এবং তোমারও একান্ত আপনজন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন তাকে আর কেবলমাত্র তোমার দাসরূপে নয়, দাসের থেকে শ্রেয়, স্নেহের ভাইয়ের মতো ফিরে পেতে পারো৷ সে আমার প্রিয়, কিন্তু তোমার কাছে প্রভুর ভাই ও মানুষ হিসাবে সে আরো প্রিয় হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একজন দাসের মত নয়, কিন্তু দাসের চেয়েও অধিক ভালো এবং প্রিয় ভাইয়ের মত, বিশেষ করে সে আমার দেহের এবং ঈশ্বরের উভয়ের বিষয়ে তোমার কাছে কত বেশি প্রিয়।