Philemon 1:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি পৌল নিজের হাতে এই কথা লিখলাম; আমিই তা পরিশোধ করবো— তুমি যে নিজের বিষয়ে আমার কাছে ঋণে আবদ্ধ তোমাকে সেই কথা বলতে চাই না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি পৌল, নিজের হাতে এই পত্র লিখছি, আমি তা সব শোধ করব। তুমি নিজেই যে আমার কাছে ঋণে বাঁধা আছ, সেকথা আর উল্লেখ করলাম না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি পৌল স্বহস্তে ইহা লিখিলাম; আমিই পরিশোধ করিব—তুমি যে আমার কাছে ঋণবৎ আপনাকেও ধার, তোমাকে এ কথা বলিতে চাই না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি পৌল, নিজের হাতে এটা লিখলাম, আমিই শোধ করব৷ তুমি তোমার নিজের জীবনের জন্য য়ে আমার কাছে ঋণী, সে বিষয়ে আমি কিছুই বলব না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি পৌল নিজের হাতে এইগুলি লিখলাম; আমি তোমাকে শোধ করে দেব আমি এ কথা বলতে চাই না যে তুমিও আমার কাছে ঋণী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি পৌল স্বহস্তে ইহা লিখিলাম; আমিই পরিশোধ করিব- তুমি যে আমার কাছে ঋণবৎ আপনাকেও ধার, তোমাকে এই কথা বলিতে চাই না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি পৌল নিজের হাতেই লিখছি যে, আমি সেই ঋণ শোধ করে দেব। অবশ্য এই কথা আমার বলবার দরকার নেই যে, খ্রীষ্টের উপর বিশ্বাসের ব্যাপারে তুমি নিজেই আমার কাছে ঋণী আছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি পৌল নিজের হাতেই লিখছি যে, আমি সেই ঋণ শোধ করে দেব। অবশ্য এই কথা আমার বলবার দরকার নেই যে, মসীহের উপর ঈমানের ব্যাপারে তুমি নিজেই আমার কাছে ঋণী আছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি পৌল স্বহস্তে এই অঙ্গীকার পত্র লিখছি, আমিই তা পরিশোধ করব। তোমার জীবনটাই যে আমার কাছে বাঁধা সে কথা নাই বা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি পৌল, নিজের হাতে এটা লিখলাম, আমিই শোধ করব৷ তুমি তোমার নিজের জীবনের জন্য যে আমার কাছে ঋণী, সে বিষয়ে আমি কিছুই বলব না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি পৌল নিজের হাতে এইগুলি লিখলাম; আমি তোমাকে শোধ করে দেব আমি একথা বলতে চাই না যে তুমি আমার কাছে অনেক ঋণী।