Philemon 1:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর একটা কথা বলছি— আমার জন্য বাসাও প্রস্তুত করে রেখো, কেননা আশা রাখি যে, তোমাদের মুনাজাতের ফলে আমাকে তোমাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আরও একটি কথা: আমার থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করো, কারণ তোমাদের সব প্রার্থনার উত্তরস্বরূপ, আমি তোমাদের কাছে ফিরে যাওয়ার আশা করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আবার আমার জন্য বাসাও প্রস্তুত করিয়া রাখিও, কেননা আশা করি, তোমাদের প্রার্থনার দ্বারা তোমাদিগকে প্রদত্ত হইব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আবার বলি আমার থাকার জন্য ঘরও ঠিক করে রেখো; কারণ আশা করছি, ঈশ্বর তোমাদের প্রার্থনার উত্তর দেবেন এবং শিগ্গির আমি তোমাদের কাছে য়েতে পারব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমার জন্য থাকার জায়গাও ঠিক করে রেখো কারণ আশা করছি, তোমাদের প্রার্থনার জন্য আমি তোমাদের কাছে আসার সুযোগ পাব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আবার আমার জন্য ঘরও প্রস্তুত করিয়া রাখিও, কেননা আশা করি, তোমাদের প্রার্থনার দ্বারা আমাকে তোমাদের নিকটে প্রদত্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর একটা কথা বলছি-অতিথিদের ঘরখানা আমার জন্য প্রস্তুত রেখো, কারণ আমি আশা রাখি যে, তোমাদের প্রার্থনার ফলে আমাকে তোমাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর একটা কথা বলছি- মেহমান্তখানা আমার জন্য প্রস্তুত রেখো, কারণ আমি আশা রাখি যে, তোমাদের মুনাজাতের ফলে আমাকে তোমাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সঙ্গে তুমি আমার থাকার ব্যবস্থা করে রেখ। আশা করি, তোমাদের প্রার্থনার ফলে ঈশ্বরের দয়ায় তোমাদের সঙ্গে আবার দেখা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার বলি আমার থাকার জন্য ঘরও ঠিক করে রেখো; কারণ আশা করছি, ঈশ্বর তোমাদের প্রার্থনার উত্তর দেবেন এবং শিগ্গির আমি তোমাদের কাছে যেতে পারব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমার জন্য থাকার জায়গাও ঠিক করে রেখো কারণ আশা করছি, তোমাদের প্রার্থনার জন্য আমি তোমাদের কাছে আসার সুযোগ পাব।