Philemon 1:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সমস্ত পবিত্র লোকের প্রতি তোমার যে মহব্বত আছে ও প্রভু ঈসার প্রতি তোমার যে ঈমান আছে, সে কথা আমি শুনতে পাচ্ছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ প্রভু যীশুতে তোমার বিশ্বাস এবং সমস্ত পবিত্রগণের প্রতি তোমার ভালোবাসার কথা আমি শুনেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমার যে প্রেম ও যে বিশ্বাস প্রভু যীশুর প্রতি ও সমস্ত পবিত্র লোকের প্রতি আছে, সে কথা শুনিতে পাইতেছি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রভু যীশুর প্রতি তোমার বিশ্বাস ও ঈশ্বরের সমস্ত পবিত্র লোকের প্রতি তোমার ভালবাসার কথা আমি শুনতে পাই ও ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমার যে ভালবাসা ও বিশ্বাস প্রভু যীশুর ওপর ও সব লোকের ওপরে আছে, সে কথা আমি শুনতে পাচ্ছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমার যে প্রেম ও যে বিশ্বাস প্রভু যীশুর প্রতি ও সমস্ত পবিত্র লোকের প্রতি আছে, সেই কথা শুনিতে পাইতেছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ প্রভু যীশুর উপর তোমার বিশ্বাস ও ঈশ্বরের সব লোকদের প্রতি তোমার ভালবাসার কথা আমি শুনতে পাচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ হযরত ঈসার উপর তোমার ঈমান ও আল্লাহ্র সব বান্দাদের প্রতি তোমার মহব্বতের কথা আমি শুনতে পাচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ প্রভু যীশুর প্রতি তোমার গভীর অনুরাগ ও বিশ্বাস এবং তাঁর ভক্তদের প্রতি তোমার ভালবাসার কথা শুনেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যীশুর প্রতি তোমাদের বিশ্বাস ও ঈশ্বরের সমস্ত পবিত্র লোকের প্রতি তোমাদের ভালবাসার কথা আমি শুনতে পাই ও ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার যে বিশ্বাস প্রভু যীশুর ওপর ও সব পবিত্র লোকের ওপরে ভালবাসা আছে, সে কথা আমি শুনতে পাচ্ছি।