Philemon 1:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মুনাজাত করছি যে, আমাদের মধ্যে বিদ্যমান সমস্ত উত্তম বিষয়ের জ্ঞান ধারণ করে তোমার ঈমানের সহভাগিতা যেন মসীহের জন্য কার্যকরী হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি প্রার্থনা করি, বিশ্বাসে আমাদের যে সহভাগিতা আছে তা অন্যের কাছে ব্যক্ত করতে তুমি যেন সক্রিয় হয়ে ওঠো, যেন খ্রীষ্টে আমাদের যেসব উৎকৃষ্ট বিষয় আছে তার পূর্ণ উপলব্ধি তোমার হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের মধ্যে বিদ্যমান সমস্ত উত্তম বিষয়ের জ্ঞানে যেন তোমার বিশ্বাসের সহভাগিতা খ্রীষ্টের উদ্দেশে কার্য্যসাধক হয়, এই প্রার্থনা করিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি প্রার্থনা করি আমরা য়ে বিশ্বাসের অংশীদার তা য়েন তোমাকে খ্রীষ্টের মহত্ গুণগুলি বুঝতে সাহায্য করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি এই প্রার্থনা করি যে আমাদের ভেতরে যীশুখ্রীষ্টের যে সব ভালো বিষয়ের জ্ঞান আছে যেন তোমার বিশ্বাসের অংশগ্রহণ খ্রীষ্টের উদ্দেশ্যে সেগুলি কার্য্যকারী হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের মধ্যে বিদ্যমান সমস্ত উত্তম বিষয়ের জ্ঞানে যেন তোমার বিশ্বাসের সহভাগিতা খ্রীষ্টের উদ্দেশে কার্যসাধক হয়, এই প্রার্থনা করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এই প্রার্থনা করি যে, তোমার বিশ্বাসের দরুন তোমার দান করবার মধ্য দিয়ে যেন খ্রীষ্ট গৌরব পান। এছাড়া খ্রীষ্টের সংগে যুক্ত হয়ে আমরা যে সব আশীর্বাদ পেয়েছি তা সম্পূর্ণভাবে বুঝতে পেরে তোমার দান করবার কাজ যেন আরও বেড়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এই মুনাজাত করি যে, তোমার ঈমানের দরুন তোমার দান করবার মধ্য দিয়ে যেন মসীহ্‌ গৌরব পান। এছাড়া মসীহের সংগে যুক্ত হয়ে আমরা যে সব দোয়া পেয়েছি তা সম্পূর্ণভাবে বুঝতে পেরে তোমার দান করবার কাজ যেন আরও বেড়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার ও আমার সমধর্মী বিশ্বাসের ফলে খ্রীষ্টের গৌরবের জন্য যেসব গুণাবলী আমাদের থাকা উচিত, আশা করি তুমি তা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রার্থনা করি আমরা যে বিশ্বাসের অংশীদার তা যেন তোমাদের খ্রীষ্টের মহত্ গুণগুলি বুঝতে সাহায্য করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি এই প্রার্থনা করি যে আমাদের ভেতরে যীশু খ্রীষ্টেতে যে সব সহভাগীতার জ্ঞান আছে যেন তোমার বিশ্বাসের অংশগ্রহণ খ্রীষ্টের উদ্দেশ্যে সেগুলি কার্য্যকারী হয়।