Philemon 1:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার ভাই, তোমার মহব্বত থেকে আমি অনেক আনন্দ ও উৎসাহ পেয়েছি, কারণ তোমার দ্বারা পবিত্রগণের প্রাণ জুড়িয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ভালোবাসা আমাকে খুবই আনন্দ এবং প্রেরণা দিয়েছে, কারণ ভাই, তুমি পবিত্রগণের প্রাণ জুড়িয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমার প্রেমে আমি অনেক আনন্দ ও আশ্বাস পাইয়াছি, কারণ, হে ভ্রাতা, তোমার দ্বারা পবিত্রগণের প্রাণ জুড়াইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভাই, ঈশ্বরের লোকদের প্রতি তুমি য়ে ভালবাসা দেখিয়েছ তা তাদের নতুন শক্তির য়োগান দিয়েছে, আর এতে আমি গভীর আনন্দ ও শান্তি পেয়েছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তোমার প্রেমে আমি অনেক আনন্দ ও সান্ত্বনা পেয়েছি এবং হে প্রিয় ভাই তোমার জন্য ঈশ্বরের লোকদের প্রাণ সতেজ হয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমার প্রেমে আমি অনেক আনন্দ ও আশ্বাস পাইয়াছি, কারণ, হে ভ্রাতা, তোমার দ্বারা পবিত্রগণের প্রাণ জুড়াইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাই, তোমার ভালবাসা দেখে আমি খুব আনন্দ ও উৎসাহ পেয়েছি, কারণ তুমি ঈশ্বরের লোকদের অন্তরে নতুন উৎসাহ জাগিয়ে তুলেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাই, তোমার মহব্বত দেখে আমি খুব আনন্দ ও উৎসাহ পেয়েছি, কারণ তুমি আল্লাহ্‌র বান্দাদের দিলে নতুন উৎসাহ জাগিয়ে তুলেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধু, তোমার এই ভালবাসা দেখে আমি প্রচুর আনন্দ ও সান্ত্বনা পেয়েছি, কারণ তুমি ভক্তদের প্রাণ জুড়িয়ে দিয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাই, ঈশ্বরের লোকদের প্রতি তোমরা যে ভালবাসা দেখিয়েছ তা তাদের নতুন শক্তির যোগান দিয়েছে, আর এতে আমি গভীর আনন্দ ও শান্তি পেয়েছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমার প্রেমে আমি অনেক আনন্দ ও সান্ত্বনা পেয়েছি এবং হে প্রিয় ভাই তোমার জন্য পবিত্র লোকদের হৃদয় সতেজ হয়েছে।