Philippians 1:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তোমরা যেন যা যা উত্তম তা বেছে নিতে পার এবং মসীহের আসার দিন পর্যন্ত যেন তোমরা খাঁটি ও নিখুঁত থাকতে পার,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন কোনটি উৎকৃষ্ট, তা তোমরা উপলব্ধি করতে পারো এবং খ্রীষ্টের পুনরাগমনের দিন পর্যন্ত পবিত্র ও নিষ্কলঙ্ক হয়ে থাকতে পারো;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তোমরা যেন, যাহা যাহা ভিন্ন প্রকার, তাহা পরীক্ষা করিয়া চিনিতে পার, খ্রীষ্টের দিন পর্য্যন্ত যেন তোমরা সরল ও বিঘ্নরহিত থাক,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা য়েন ভাল ও মন্দের মধ্যে পার্থক্য বুঝতে পার আর যা ভাল তা বেছে নাও৷ এইভাবে চল য়েন যীশু খ্রীষ্টের আগমনের দিন পর্যন্ত তোমরা শুদ্ধ ও নির্দোষ থাক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইভাবে তোমরা যেন, যা যা বিভিন্ন ধরনের, তা পরীক্ষা করে চিনতে পার, খ্রীষ্টের দিন পর্যন্ত যেন তোমরা শুদ্ধ ও নির্দোষ থাক,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তোমরা যেন, যাহা যাহা ভিন্ন প্রকার, তাহা পরীক্ষা করিয়া চিনিতে পার, খ্রীষ্টের দিন পর্যন্ত যেন তোমরা সরল ও বিঘ্নরহিত থাক,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে যা সত্যিসত্যিই সবচেয়ে ভাল তা তোমরা বুঝে বেছে নিতে পারবে। এতে তোমরা যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে সৎ জীবনের ফল দ্বারা পরিপূর্ণ হয়ে খ্রীষ্টের আসবার দিন পর্যন্ত খাঁটি ও নিখুঁত থাকতে পারবে, আর এতে ঈশ্বরের গৌরব ও প্রশংসা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে যা সত্যিসত্যিই সবচেয়ে ভাল তা তোমরা বুঝে বেছে নিতে পারবে। এতে তোমরা ঈসা মসীহের মধ্য দিয়ে সৎ জীবনের ফল দ্বারা পরিপূর্ণ হয়ে মসীহের আসবার দিন পর্যন্ত খাঁটি ও নিখুঁত থাকতে পারবে, আর এতে আল্লাহ্র গৌরব ও প্রশংসা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তোমরা ভাল-মন্দের বিচার করে যা কিছু শ্রেয় তাই গ্রহণ করতে পারবে এবং প্রভু যীশু খ্রীষ্টের দিনে তোমরা সৎ ও নিষ্কলঙ্ক থাকতে পারবে ও
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যেন ভাল ও মন্দের মধ্যে পার্থক্য বুঝতে পার আর যা ভাল তা বেছে নাও৷ এইভাবে চল যেন যীশু খ্রীষ্টের আগমনের দিন পর্যন্ত তোমরা শুদ্ধ ও নির্দোষ থাক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে তোমরা যেন, যা যা বিভিন্ন ধরনের, তা পরীক্ষা করে চিনতে পার, খ্রীষ্টের দিন পর্যন্ত যেন তোমরা শুদ্ধ ও নির্দোষ থাক,