Philippians 1:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ভাইয়েরা, আমার ইচ্ছা এই যেন তোমরা জানতে পার যে, আমার সম্বন্ধে যা যা ঘটেছে তা দ্বারা প্রকৃতপক্ষে ইঞ্জিল তবলিগের কাজ সম্প্রসারিত হয়েছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাই ও বোনেরা, আমি চাই, তোমরা যেন জানতে পারো যে, আমার প্রতি যা ঘটেছে, তা প্রকৃতপক্ষে সুসমাচার প্রচারের কাজ আরও এগিয়ে দিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন হে ভ্রাতৃগণ, আমার বাসনা এই যে, তোমরা জান, আমার সম্বন্ধে যাহা যাহা ঘটিয়াছে, তদ্দ্বারা বরং সুসমাচারের পথ পরিষ্কার হইয়াছে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভাই ও বোনেরা, আমি তোমাদের একথা জানাতে চাই য়ে, আমার প্রতি যা ঘটেছে, তা বরং সুসমাচার প্রচারে সাহায্য করেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন হে ভাইয়েরা, আমার ইচ্ছা এই যে, তোমরা জান, আমার সম্বন্ধে যা যা ঘটেছে, তার মাধ্যমে সুসমাচারের প্রচারের কাজ এগিয়ে গেছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন হে ভ্রাতৃগণ, আমার বাসনা এই যে, তোমরা জান, আমার সম্বন্ধে যাহা যাহা ঘটিয়াছে, তদ্দ্বারা বরং সুসমাচারের পথ পরিষ্কার হইয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, আমি চাই যেন তোমরা জানতে পার যে, আমার উপর যা ঘটেছে তার ফলে সুখবর প্রচারের কাজ আরও এগিয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, আমি চাই যেন তোমরা জানতে পার যে, আমার উপর যা ঘটেছে তার ফলে সুসংবাদ তবলিগের কাজ আরও এগিয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, আমি তোমাদের জানাতে চাই, বর্তমানে আমার এই অবস্থা সত্ত্বেও সুসমাচার প্রচারের কাজ বরং আরও এগিয়ে চলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাই ও বোনেরা, আমি তোমাদের একথা জানাতে চাই যে, আমার প্রতি যা ঘটেছে, তা বরং সুসমাচার প্রচারে সাহায্য করেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন হে ভাইয়েরা, আমার ইচ্ছা এই যে, তোমরা জান, আমার সম্বন্ধে যা যা ঘটেছে, তার মাধ্যমে সুসমাচারের প্রচারের কাজ এগিয়ে গেছে;