Philippians 1:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অবশ্য এদের মধ্যে কেউ কেউ, এমন কি, হিংসা ও ঝগড়া-বিবাদ বশতঃ, আর কেউ কেউ সৎ মনোভাব নিয়ে মসীহ্কে তবলিগ করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা সত্যি যে, কেউ কেউ ঈর্ষা ও প্রতিদ্বন্দ্বিতার মনোভাব নিয়ে খ্রীষ্টকে প্রচার করে, কিন্তু অন্যেরা করে সদিচ্ছার বশবর্তী হয়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সত্য, কেহ কেহ, এমন কি, মাৎসর্য্য ও বিবাদেচ্ছা প্রযুক্ত, আর কেহ কেহ সুবাসনা প্রযুক্ত খ্রীষ্টকে প্রচার করিতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের মধ্যে কেউ কেউ ঈর্ষা ও বিবাদের মনোভাব নিয়ে সুসমাচার প্রচার করে, আবার অন্যরা যথার্থ সত্ ইচ্ছায় তা প্রচার করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেউ কেউ ঈর্ষা এবং বিবাদের মনোভাবের সঙ্গে, আর কেউ কেউ ভালো ইচ্ছার সঙ্গে খ্রীষ্টকে প্রচার করছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সত্য, কেহ কেহ, এমন কি, মাৎসর্য ও বিবাদেচ্ছা প্রযুক্ত, আর কেহ কেহ সুবাসনা প্রযুক্ত খ্রীষ্টকে প্রচার করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মধ্যে কেউ কেউ অবশ্য হিংসা ও দলাদলির মনোভাব নিয়ে খ্রীষ্টের বিষয় প্রচার করে, আবার অন্যেরা ভাল উদ্দেশ্য নিয়েই তা করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মধ্যে কেউ কেউ অবশ্য হিংসা ও দলাদলির মনোভাব নিয়ে মসীহের বিষয় তবলিগ করে, আবার অন্যেরা ভাল উদ্দেশ্য নিয়েই তা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ কেউ অবশ্য ঈর্ষাবশতঃ ও প্রতিদ্বন্দ্বিতার মনোভাব নিয়ে খ্রীষ্টকে প্রচার করছে, কিন্তু অন্যেরা সদিচ্ছা প্রণোদিত হয়েই প্রচার করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের মধ্যে কেউ কেউ ঈর্ষা ও বিবাদের মনোভাব নিয়ে সুসমাচার প্রচার করে, আবার অন্যরা যথার্থ সৎ ইচ্ছায় তা প্রচার করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেউ কেউ ঈর্ষা এবং বিবাদের মনোভাবের সঙ্গে, আর কেউ কেউ ভালো ইচ্ছার সঙ্গে খ্রীষ্টকে প্রচার করছে।